বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে দ্রত গতিতে। বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১১ কোটিতে পৌঁছেছে। চলতি বছরে অক্টোবর পর্যন্ত হিসাব শেষে দেখা গেছে, দেশে সক্রিয় মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ৯২ হাজার জন।
গত ৩ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের ৬টি মোবাইল অপারেটরদের দেয়া তথ্য অনুসারে বিটিআরসি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
গ্রাহকের সংখ্যার দিক থেকে প্রথমে আছে গ্রামীণফোন, দ্বিতীয় অবস্থানে বাংলালিংক, তৃতীয় অবস্থানে রবি, চতুর্থ অবস্থানে রয়েছে এয়ারটেল এবং এর পরেই আছে দেশের একমাত্র সরকারী টেলিকম কোম্পানী টেলিটক এবং গ্রাহকের সংখ্যার দিক থেকে সর্বশেষে অবস্থান করছে আর্থিক সংকটে থাকা সিটিসেল।
বিটিআরসি প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রতিটি কোম্পানীর গ্রাহকের সংখ্যা তুলে ধরা হলো:
অক্টোবর পর্যন্ত গ্রামীনফোন লিমিটেড (জিপি) এর গ্রাহক : ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার।
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিডেট (বাংলালিংক) এর গ্রাহক সংখ্যা : ২ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার।
রবি আজিয়াটা লিমিটেড (রবি) এর গ্রাহক সংখ্যা : ২ কোটি ৪৮ লাখ ২৯ হাজার।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল) এর গ্রাহক সংখ্যা : ৮২ লাখ ২৯ হাজার।
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) এর গ্রাহক সংখ্যা : ১৩ লাখ ৪৪ হাজার।
টেলিটক বাংলাদেশ লিমিটেড (টেলিটক) এর গ্রাহক সংখ্যা : ২৩ লাখ ৪০ হাজার।
বিটিআরসি তথ্য মতে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার। অর্থাৎ ২৪ লাখ ৪৩ হাজার গ্রাহক বেড়েছে অক্টোবরে।
আলোচিত ব্লগ
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।