somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে চামড়া তৈরি গাড়ি, প্লেনও!

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চামড়া দিয়ে কী হয় আর কী হয় না, তা তো নতুন করে বলার নেই। জুতো থেকে ব্যাগ, হয় সবকিছুই। তা বলে বিমানও চামড়া দিয়ে! ভাববেন না যেন খেলনা বিমান। আসল বিমানের কথাই বলা হচ্ছে।

কী মনে হচ্ছে, একেবারেই অসম্ভব? ভাবছেন তো, চামড়া দিয়ে বিমানের বডি তৈরি আসলে আকাশকুসুম কল্পনা? আপনার আমার কাছে অসম্ভব মনে হলেও, চেন্নাইয়ের সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (সিএলআরআই)-এর বিজ্ঞানীরা বলছেন, এটা কোনও কঠিন কাজ নয়। অলীক কল্পনাও নয়। শুধু কল্পনার স্তরে নেই, অনেক দূর এগিয়েও গিয়েছেন তাঁরা।

সিএলআরআই-এর এই গবেষকরা জানান, চামড়ার কঠিন বর্জ্য থেকে বিশেষ ধরনের ন্যানো-কম্পোজিট মেটিরিয়াল তাঁরা তৈরি করেছেন। সেই যৌগটি যথেষ্টই শক্তপোক্ত। অনায়াসে গাড়ির বডি তৈরি হতে পারে। বাইকের তো পারেই। এমনকী প্লেন বা বিমানের বডিও তৈরি করা যাবে এই যৌগে।

এসবের বাইরেও দৈনন্দিন ব্যবহার্য আরও অনেক কিছুই তৈরি হতে পারে চামড়ার বর্জ্য থেকে। বৈদ্যুতিক স্যুইচ থেকে কম্পিউটার ক্যাবিনেট এমনকী শক্তপোক্ত দড়িও তৈরি হতে পারে।

বাতিল চামড়ার সঙ্গে কিছু পলিমার ও ন্যানোপার্টিকেল মিশিয়ে বিশেষ এই যৌগটি তৈরি করা হয়। শক্তির বিচারে এই যৌগটি ধাতব পদার্থের সঙ্গেই তুলনীয়। তাঁরা জানান, যে পলিমারটি ব্যবহার করা হয়, তা সিন্থেটিক রাবারের মতোই কাজ করে।
সিএলআইআর-এর সিনিয়র বিজ্ঞানী ভি শিবাকুমার জানান, ওই যৌগটিতে তাপ দিলেই ধাতুর মতো কঠিন হয়ে যায়। যৌগটি তৈরি করতে তিন ধরনের উপাদানকে একটি নির্দিষ্ট মাত্রায় মেশাতে হয়। কতটা মোটা হবে বা কতটা শক্ত করতে হবে, তার ওপর নির্ভর করে যৌগটিতে কোন উপাদান কতটা থাকবে।

যৌগে যে ডাস্টটি ব্যবহার করা হয়, তাতে ক্রোমিয়াম, সিন্থেটিক ফ্যাট, তেল, ট্যানিং এজেন্ট ছাড়াও কিছু রাসায়নিক থাকে। জানা গিয়েছে, ১০০০ কেজির কাঁচা চামড়াকে প্রসেস করার সময় প্রায় সাড়ে সাতশো কেজির মতো কঠিন বর্জ্য তৈরি হয়। প্রতি টন এই বর্জ্য থেকে ২ থেকে ৬ কেজির মতো ‘বাফিং ডাস্ট’ বেরোয়।

সিএলআইআর-এর বিজ্ঞানীরা জানান, চামড়া তৈরির সময় এই যে বর্জ্য পদার্থ উত্‍পন্ন হয়, তাতে নানা রাসায়নিক থাকায় দূষণও ছড়ায়। ধাতব কঠিন এই যৌগটি তৈরি হলে, সেই দূষণ আর থাকবে না। তাঁরা জানান, জার্মানিতে পলিমার মেটেরিয়াল দিয়ে বিমান তৈরি হলেও, কেউ ‘বাফিং ডাস্ট’ দিয়ে বিমান বানায়নি।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×