somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানি দিয়ে চলবে গাড়ি

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পেট্রোল-ডিজেলের মত জ্বালানির যোগান বিশ্বজুড়ে ক্রমশ ফুরিয়ে আসছে। তাই তাবড় তাবড় বৈজ্ঞানিকরা খুঁজছেন এমন এক জ্বালানি যা পরিবেশ বান্ধব। কিন্তু অনেকেই যখন পেট্রোল-ডিজেলের বিকল্প জ্বালানি খুঁজতে গবেষণায় ব্যস্ত, তখন সেই লক্ষ্য ছুঁয়ে ফেললেন এক ভারতীয়।

পেট্রোল-ডিজেলের মত জ্বালানিতে নয়,পানি দিয়ে চলবে গাড়ি। কী, ভাবছেন কোনও বিশ্ববিদ্যালয়ের স্কলার বা গবেষক এমনটা আবিষ্কার করলেন?
না, তিনি কোনও বৈজ্ঞানিকও নন, কোনও বড় অটোমোবাইল সংস্থার কর্মকর্তাও নন। তাঁর নাম মোহাম্মদ রইজ খান। মধ্যপ্রদেশের সাগর জেলার এক মোটর মেকানিক।

দিনরাত এক করে এতদিন তিনি গবেষণায় নিযুক্ত ছিলেন, কী করে পানির সাহায্যে গাড়ি চালাবেন। আশেপাশের গ্রামের লোক তাঁকে নিয়ে কম টিপ্পনী করেনি। পানি দিয়ে গাড়ি চলতে পারে-ভাবাটাও তো আজগুবি।

অনেকটা যেন কেতন মেহতার ‘মাঝি’ সিনেমার প্লট। গ্রামবাসীরা সেখানেও বিশ্বাস করতে চায়নি, পাহাড় কাটা যায়। কিন্তু অধ্যবসায় অসম্ভবকেও সম্ভব করতে পারে। যেমনটা করে দেখালেন রইজ মকরানি।

সংবাদসংস্থা এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, রইজ এখন অপেক্ষা করছেন পেটেন্ট পাওয়ার। আবেদন ইতোমধ্যে করা হয়ে গেছে।
রইজের বক্তব্য, পেট্রোল-ডিজেলের মত জ্বালানির বদলে পানি ও ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে তাঁর নির্মিত গাড়ি অন্যান্য গাড়ির মতই চলতে পারবে। এর ফলে জ্বালানির খরচ ও দূষণ কমে অর্ধেক হয়ে যাবে বলে দাবি বাস্তব জীবনের এক দশরথ মাঝি’র।

অসাধ্য সাধন করার পর রইজ বলছেন, “মোদিজির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে আমি মুগ্ধ, উৎসাহিত। তাই এই গাড়ি বানানোর পরিকল্পনা করি। আশা করি, কেন্দ্রের নজরে আমার আবিষ্কার আসবে।”

সূত্র: টেকজুম ডটটিভি
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×