somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুকিয়ে রাখুন ফোন নম্বর, নইলে হতে পারে হ্যাক!

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা বা দ্বিগুণ নিরাপত্তার খাতিরে নিজের ফোন নম্বর ব্যবহার করলেও কিছু ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।

কেউ যদি ফেসবুক অ্যাকাউন্টে নিজের ফোন নম্বর দিয়ে থাকেন এবং প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন না করেন, তাহলে তাঁর ব্যক্তিগত তথ্য যে কেউ দেখার সম্ভাবনা রয়েছে। এমনকি এটি কার ফোন নম্বর, সেটি জানা না থাকলেও হবে, শুধু নম্বরটি দিয়ে ফেসবুকসহ গুগলের মতো সার্চ ইঞ্জিনে অনুসন্ধান চালালে ফলাফল হিসেবে নিজের অনেক তথ্যই প্রকাশিত হয়ে যেতে পারে।

এজন্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিরাপত্তার স্বার্থে ফোন নম্বর ব্যবহার করলেও একই সঙ্গে দ্রুত সেটা লুকিয়ে রাখার ব্যবস্থা করা উচিত।

বাংলাদেশে অনেকেই ভিন্ন ভিন্ন মোবাইল অপারেটরের দুটি সিম ব্যবহার করে থাকেন। সবচেয়ে ভালো হয় কম পরিচিত বা নতুন কোনো নম্বর, যেটা সাধারণত কম ব্যবহার করা হয়, সেটাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা। কোনোভাবে সিম ক্লোন হলে বা কেউ জালিয়াতির আশ্রয় নিয়ে সিম উঠিয়ে ফেললে, ফেসবুকসহ অন্যান্য অ্যাকাউন্ট হ্যাক করা একেবারেই সহজ। এ জন্য কোনো রকম হ্যাকিং জানারও প্রয়োজন পড়বে না।


ফেসবুকে যখন নতুন অ্যাকাউন্ট খোলা হয় বা ফোন থেকে যখন কোনো ছবি বা ভিডিও আপলোড করা হয়, তাহলে ফেসবুক নিজের ফোন নম্বর যোগ করতে বলে। আবার দুই স্তরের নিরাপত্তা চালু করলেও ফোন নম্বর দিতে হয়। নিজের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি সেটিংস পরিবর্তন না করলে, যে কেউ ফোন নম্বর লিখে অনুসন্ধান চালালে কিছু তথ্য এমনিতেই পাওয়া যায়, যেমন নিজের প্রোফাইলের ছবি, নাম, পেশা ও অবস্থান ইত্যাদি।
ফেসবুকে নিজের ফোন নম্বর লুকিয়ে রাখতে চাইলে অ্যাকাউন্টে প্রবেশ করে ওপরে নীল বারের ডান পাশে থাকা নিচের দিকে তির চিহ্নিত আইকনে ক্লিক করুন। সেখান থেকে সেটিংস অপশনে ক্লিক করলে জেনারেল সেটিংস অপশন আসবে। এবার বাঁয়ের মেনু থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করার পর ডানের Who can look me up? অংশ থেকে Who can look you up using the phone number you provided? অপশনটিতে ক্লিক করুন বা ডানের এডিট লিংকে ক্লিক করুন। নিচের ড্রপ ডাউন মেনু থেকে ফ্রেন্ডস বা প্রয়োজনীয় অপশনটি নির্বাচন করে দিন। এর নিচেই আরেকটি প্রাইভেসি অপশন রয়েছে। আপনার ফেসবুক প্রোফাইলটি অন্যান্য সার্চ ইঞ্জিনে যুক্ত হবে কি না, সেটা জানতে চাওয়া হবে। এখনেও এডিট লিংকে ক্লিক করে Let other search engines link to your timeline অপশন থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন।

নিজের ই-মেইল ঠিকানা ব্যবহার করে কেউ খুঁজতে চাইলে সেটাও পরিবর্তন করে দেওয়া যাবে একইভাবে।

সূত্র: techzoom.tv
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×