somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়োমেট্রিক রেজিস্ট্রেশন!!! কোন ভুল করছেন না তো?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করেছেন? ভুল করলেন না তো!!!
সময় থাকলে একটু দেখুন। কাজে লাগতেও পারে!

ইতিমধ্যে আঙুলের ছাপ দিয়ে সিম রেজিস্ট্রেশন করে ফেলেছেন? আপনি অবশ্যই একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিকের মতো কাজ করেছেন।
কিন্তু কিছু প্রশ্ন যে থেকেই যায়। ভূত যে শড়িষার সাঝেই থাকে।
আপনার ছবি, স্বাক্ষর সবই নকল করা যাবে। কিন্তু আপনার আঙুলের ছাপ কখনো নকল করা যাবে না। আর সেই আঙুলের ছাপ আপনি লম্বা লাইন ধরে দাঁড়িয়ে বিদেশী বেনিয়া কোম্পানির কম্পিউটারে কপি করে দিয়ে এলেন! একটাবার ভাবলেনও না কী হতে পারে! কি হতে পারে বলছি শুনুনঃ

১. ধরুন আপনি একজন প্রভাবশালী ব্যাক্তি। গত রাতে আপনার এলাকায় একটা ভয়াবহ খুন হয়েছে। ডেড বডির পাশে একটা ধারালো ছুরি পাওয়া গেছে! পরের দিন খবরের কাগজে শিরোনাম, "দুর্বিত্তের ছুরির আঘাতে যুবক খুন"!
আপনি এলাকায় নেই। কোথাও বেড়াতে গেছেন। সকালে খবর পড়ে এতোই চমকে উঠলেন যে আপনার হাত থেকে চায়ের কাপটাই পড়ে গেল।
অথচ কোর্ট কিন্তু আপনাকেও খুনের সাঁজা দিতে পারে। যদি ওই ছুরিতে আপনার হাতের ছাপ পাওয়া যায়!
গাঁজাখুরি গপ্পো মনে হচ্ছে, না?
নারায়নগঞ্জের সাত খুনের ঘটনা ভুলে গেছেন? আমাদের দেশে কালো পোষাক পরা বিশেষ একটা সরকারী বাহিনী আছে। টাকা দিলে এরা পেশাদার খুনির মতো মানুষ খুন করে। একজন দুইজন নয়, একেবারে সাতজন, অথবা তারও বেশি খুন করে ফেলতে পারে।
এদের একজনকে খুনের দায় থেকে বাঁচাতে আপনার মতো একজন আমজনতার আঙুলের ছাপ কাজে লাগানোটা খুব একটা দোষের হবে না (?)

বিরক্ত লাগছে? বাদ দিন। অন্য কথা বলি।

২. বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকা চুরির কথা তো নিশ্চই শুনেছেন! কিংম্বা ATM BOOTH থেকে সাধারন গ্রাহকের টাকা চুরি!
কীভাবে সম্ভব বলুনতো? ওতো কড়া সিকিউরিটি ভেঙে টাকা চুরি?
খুব সহজ। হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়েছে।
ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে আপনার ব্যাংক এ্যাকাউন্টও কিন্তু আপনার আঙুলের ছাপের মাধ্যেমই পরিচালনা করা হবে।
অথচ সেই আঙুলের ছাপ আপনি দিয়ে এলেন! আপনার ব্যাংকে টাকা থাকবে তো? ভেবেছেন একটা বার?

৩. বড়বড় অফিসগুলোতে হাজিরা, ছুটি, বেতন, সবই Fingerprint দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। যাতে গ্রাহক ব্যাতীত অন্য কেউ জালিয়াতি না করতে পারে। কিন্তু আপনার কিন্তু এখন আর সেই নিরাপত্তাটি নেই।

সিম রেজিস্ট্রেশন নিঃসন্দেহে সাধু উদ্যোগ। কিন্তু এর জন্য কিন্তু আগের সিস্টেমটাই যথেষ্ট ছিল। অনিবন্ধিত সিমগুলো বন্ধ করলেই হতো। কিন্তু হবে কি?
এই পদ্ধিতে সর্বপ্রথম সিম রেজিস্ট্রেশন চালু করেছিল পাকিস্তান। একটি উগ্রপন্থী, বর্বর দেশ। বাংলাদেশ সেই পদ্ধতি অনুসরন করলো। অথচ বিশ্বের বড়বড় উন্নত দেশে কিন্তু এই ব্যবস্থা নেই।
আমি ইউরোপ, আমেরিকায় থাকা অনেক বন্ধুর সাথে কথা বলে দেখেছি। ওসব দেশে সিম রেজিস্ট্রেশন করতে বায়োমেট্রিক পদ্ধতি লাগে না।

এখনো হয়তো ওরকম কিছু হবে না। কিন্তু শুরুটা আমরা করে দিয়েছি।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×