somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজাইরা লাভস্টোরি!

১৯ শে মার্চ, ২০১৫ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এক্সকিউজ মি!! ইফ ইউ ডোন্ট মাইন্ড,আমি কি আপনার একটা ছবি তুলতে পারি?

মুখে একরাশ বিরক্তি নিয়ে মেয়েটি তাকালো আমার দিকে।

এক মুহূর্ত কি যেন ভাবল,তারপর....

-কেন?

-নাহ্, মানে, আমি একজন শখের ফটোগ্রাফার,মাহাদী।আমার নিজের একটা ছোট স্টুডিও ও আছে।এই দেখুন আমার কার্ড,বলেই পকেট থেকে বের করে কার্ড টি এগিয়ে দিলাম।

মেয়েটি ভদ্রতা দেখানোর জন্য কার্ডটি হাতে নিলেও কোন প্রকার আগ্রহ দেখাল না।বরং উল্টো বলে উঠলো....

-আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাই নি।

-ওহ্,আচ্ছা। না,মানে আপনি অনেক সুন্দর,আই মিন আপনার হাসি টা অনেক সুন্দর। তাই ভাবলাম আপনার একটা ছবি তুলি। আসলে কি জানেন তো,আমি সুন্দরের পূজারি, যেখানে সৌন্দর্য সেখানেই আমি। :-)

-আচ্ছা আপনাদের কি আর কোন কাজ নেই? গলায় একটা ক্যামেরা ঝুলিয়ে সারাদিন ঘুরবেন আর সুন্দরি মেয়ে দেখলেই বলবেন "আপু আপনি না অনেক সুন্দরি, একটা ছবি তুলি?" সব জায়গায় একই ডায়ালগ, না??? যত্তসব! :3

-না,আপনি আসলে ভুল বুঝছেন। আমি ঠিক সেরকম....

-থাক্।আর বলতে হবে না। আমার শোনার কোন আগ্রহ নেই।আপনি এখন যেতে পারেন। দয়া করে আপনার কার্ডটি ও নিয়ে যান। আমি ছবি তুলি না।।

-যাহ্ বাবা!!! এতো ভাব নেন কেন? জাস্ট আপনার হাসি টা সুন্দর এটাই তো বলেছি নাকি? প্রেম করার জন্য তো আর প্রপোজ করি নি!!

-মানে কি??!

-আরে রাখেন আপনার মানে!! এমন ভাব নিচ্ছেন যেন আপনি মিস ইউনিভার্স!!মিস ইউনিভার্স না ছাই!! আয়নায় কখনো নিজের চেহারা দেখছেন??! আপনার চেয়ে এরকম ঢেড় সুন্দরি না প্রতিদিন আমার স্টুডিও এর সামনে ঘুরে ছবি তোলার জন্য। প্রয়োজন নাই আপনার ছবির!!

কথাগুলো একদমে বলে মেয়েটিকে কিছু বলার সুযোগ না দিয়েই উল্টো ঘুরে হনহন করে হাটা শুরু করলাম। আর মনে মনে ভাবলাম,যাহ্ জায়গা মতো ডোজ টা দেয়া হয়ে গেছে এখন শুধু প্রতিক্রিয়ার পালা। মেয়েটা এখনো ডেকে থামাচ্ছে না কেন সেটাই তো বুঝতে পারছি না!! সূত্র কি তাহলে ভুল প্রমাণিত হবে!!নাহ্ হলো না :-) কয়েক পা সামনে যেতেই মেয়েটি ডাকলো...

-এই যে শুনুন।

-(ভাব নিয়ে) জ্বি? আমাকে বলছেন?

-আসলে সরি! আমার তখন সেভাবে বিহেভ করা ঠিক হয় নি।আসলে হয়েছে কি বলুন তো,কিছু বাজে ছেলে আছে যারা মেয়েদের এভাবে ছবি তুলে আর পরে বিভিন্ন বাজে জায়গায় ছড়ায়!

-(অবাক হওয়ার ভঙ্গিতে) আমাকে দেখে কি সেরকম মনে হয়??! :-o

-দেখুন মিঃ চেহারা দেখে কিন্তু সব বোঝা যায় না।

-তাই? আচ্ছা ঠিক আছে।তাহলে আমি চললাম।

-আরে শুনুন।

-বলুন।

-আপনার এতো রাগ কেন?

-কোথায় রাগ? ভালোবাসার মানুষের উপর রাগ করা যায় কারণ সে রাগের মূল্যায়ন করে। আপনার সাথে আমি রাগ করলেই কি আর না করলেই কি!!আপনি কি আমার ভালোবাসার মানুষ?

-বাহ্ ছবি তোলার পাশাপাশি দেখি দার্শনিকতার ও চর্চা করেন। btw আমি নীলা।

-নাম জানতে চাই নি ছবি তুলতে চেয়েছি।। :v

-বারে, যার ছবি তুলবেন তার নাম জানা দরকার নেই? :-o আজিব!

-নাহ্ ছবি তুলবো ক্যামেরা দিয়ে আপনার, নামের কি ভূমিকা এখানে? বুঝলাম না।

-আপনি তো ভীষণ ঝগরাটে!!

-আপনি কম হলেই হবে!!

-উফফ্ আপনি একটা পেইন!!

-ইঞ্জেকশন প্রয়োজন??!!

-(হাসতে হাসতে) না প্রয়োজন নেই। আপনার কাজ করুন,ছবি তুলুন।

অতঃপর তার কিছু ছবি তুললাম। ছবিগুলো কবে নেয়া যাবে তার তারিখ বলে বিদায় নিলাম।বিদায় নেয়ার আগ মুহূর্তে বললাম..

-আমি ও সরি! ওরকম ভাবে কথা বলা ঠিক হয় নি আমার ও। বাই দ্য ওয়ে,আয়নায় কখনো দেখেছেন নিজেকে?

- :-o মানে কি?

-আপনি সত্যিই অনেক সুন্দর। :-)

অবশেষে দুজনেই অর্থবোধক হাসির বিনিময়ে বিদায় নিলাম।কিন্তু সত্যিই কি বিদায় নিলাম? নাহ্। যাকে প্রথম দেখাতেই হারিয়ে গিয়েছিলাম কোন এক অজানায় তার কাছ থেকে কিভাবে বিদায় নেই। সেই থেকে শুরু,এখনো চলছে।



বর্তমান কাহিনী জানেন?? মেয়েটি নাকি আমার স্টুডিও এর রেগুলার এবং একমাত্র কাস্টমার। সেই সাথে আমার মনের ও.....
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×