somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদলের চেষ্টা-১

০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন শুনলাম রায়হানের ব্রেকআপ হয়ে গেছে। সবার সামনে এসে আড্ডায় বসে বুক ফুলিয়ে বলছে 'ছাইড়া দিছি'। অনেকে পাশ থেকে খোচা দিচ্ছে 'দোস্ত উপর-নিচ কমপ্লিট তো?!' সামনের সাড়ির সবগুলো দাঁত দেখিয়ে রায়হানের জবাব 'এইডা আবার কওয়া লাগে মামা।' ওদের কথাগুলোর অর্থ আমার কাছে অজানা না। বাট আমি নির্বাক।
.
সেদিন দেখলাম বন্ধুমহলের সবচেয়ে নম্র-ভদ্র, শান্তশিষ্ট সারোয়ার,মামার দোকানে বসে ফুকফুক করে প্রকাশ্যে সিগারেট টানছে। যে কিনা সিগারেটের গন্ধই সহ্য করতে পারতো না তাকে এরকম অবলীলায় সিগারেট টানতে দেখে আমি যারপরনাই অবাক। অন্যান্য বন্ধুদের থেকে জানতে পারলাম ওর ও ব্রেকআপ হয়েছে। মেয়েটাকে চিনতাম আমি। অনেক সুন্দরী ছিল।
.
সেদিন এক ছোট বোন রিকুয়েস্ট করলো ওর জীবন কাহিনী নিয়ে যেন একটা গল্প লিখি। ভালোবাসার নামে ওর বয়ফ্রেন্ড ওর সাথে কিভাবে প্রতারনা করেছে সে গল্প।
.
সেদিন এক ছোট ভাই জিজ্ঞেস করলো ইউটিউভে ভিডিও আপলোড দেয়ার সিস্টেম কি। জানতে পারলাম এর ও ব্রেকআপ হয়েছে গতকাল। তার ভাষ্যমতে সে কি না করেছে ঐ মেয়ের জন্য! মেয়ে কালো গোলাপ পছন্দ করে বলে মেয়ের জন্মদিনে সপ্তাহখানেক সমস্ত ঢাকা শহর চষে বেড়িয়ে রেগুলার প্রাইসের থেকে ১০ গুন দাম বেশি দিয়ে একটা কালো গোলাপ কিনে মেয়েকে উপহার দিয়েছে। প্রতিমাসে বিভিন্ন খরচের অজুহাত দেখিয়ে মাসে মাসে বাসা থেকে প্রচুর পরিমাণে টাকা আনার পর ও এখন শুনি ওর নাকি কলেজে ১০ মাসের বেতন আটকে আছে।
.
এছাড়া ও আমি আরো কয়েকজন কে চিনি যাদের জীবনধারা হঠাৎ করেই বদলে দিয়েছে ব্রেকআপ নামের ছোট্ট একটা শব্দ! ব্যাপারটা এত সহজ কিভাবে হলো? এটাই কি অাধুনিকতা?
.
চারপাশে এরকম ঘটনা আজ অহরহ ঘটছে। আমাদের আপনজনরাই করছে। আমরা নীরব দর্শক হয়ে মজা নিচ্ছি। ভালোবাসার নামে প্রতারিত হওয়া মেয়েটির বালিশ ভেজানো কান্না কিংবা হাসপাতালে গিয়ে এ্যাবোরশন করিয়ে একটি ভ্রুণ কে নষ্ট করার ব্যাপারটি আজ আর আমাদের মনে দাগ কাটে না। মধ্যবিত্ত পরিবারে একমাত্র ছেলেটি যাকে নিয়ে বাবা মায়ের আর বড় বোনের অনেক স্বপ্ন তার আত্নহত্যায় আজ আর আমাদের চোখের জল ভেজে না। কেউ জিজ্ঞেস করলেই এখন আমাদের মুখে সচরাচর এসে পড়ে "কাম অন ডুড! এগুলা সিম্পল ব্যাপার! লাইফ তো একটাই! মজা নে! "
.
আমি আজ সত্যিই কনফিউশনে পড়ে যাই যে আসলে ভালোবাসা কি? আজকাল সিক্স সেভেনে পড়ুয়া ছেলেমেয়েদের মুখে বিএফ জিএফ নামক শব্দটা শোনা যায়।এরা কি আসলেই ভালোবাসার মর্ম বোঝে? ভালোবাসা শব্দটার সাথে যে কেয়ারিং,স্যাকরিফাইস,রেসপন্সিবিলিটি নামক আরো কিছু ভারী ব্যাপার আছে এসব সম্পর্কে কি তাদের আদৌ কোন ধারণা আছে?! নাকি সবই চিপাচাপায় গিয়ে কিংবা লিটনের ফ্ল্যাটে দশ মিনিটের মজা নেয়ার ধান্দা?!
.
নাউ কাম টু দ্যা মেইন পয়েন্ট।আমি সোনার বাংলার স্বপ্ন দেখি। দিনবদলের স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো সমস্যা নাই। আর আমি জানি এই স্বপ্ন পূরন করাও ব্যাপার না। আচ্ছা আপনিই বলুন, আপনি কি পারবেন না আপনার একটা বন্ধুকে এসব প্রতারনার খেলা থেকে ফিরিয়ে আনতে? অথবা আপনি কি পারবেন না আপনার প্রতারিত হওয়া একজন বন্ধুকে পুনরায় নতুন এক জীবনের সন্ধান দিতে? আমি আর আপনি কিন্তু চাইলেই পারবো। জাস্ট একটা ইনিশিয়েটিভ দরকার,একটা স্টার্টিং দরকার। আপনিই শুরু করুন না। ভেবেন না যে আপনি একা! একা কতটুকু কি করতে পারবেন সেটা নিয়ে চিন্তিত হওয়ার ও কোন কারন দেখি না। কারন অনুপ্রেরণার কথা কি জানেন? পৃথিবীতে সমস্ত মহৎ কাজের শুরুই কিন্তু প্রথমে একক চেষ্টায়ই হয়েছিল। আসুন না নিজেরা বদলে যাওয়ার স্রোতে গা ভাসানোর আগে একটাবার নিজেদের চারপাশে তাকাই। কারন শুধু নিজেরা বদলে গেলেই যে হবে না সাথেসাথে বদলে দিতেও হবে।

#BE_CHANGED_AND_CHANGE
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×