somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদলের চেষ্টা- ০৩

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন ছোট্ট একটা গল্প বলি।
আমার পরিচিত এক মেয়ে নাম ইলা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা উভয়েই খুব ধার্মিক,খুব অমায়িক ব্যবহার। ইলা দেখতেও সিরাম সুন্দরী! সুন্দরী মেয়েদের সাথেই কিভাবে কিভাবে যেন আমার পরিচয় হয়ে যায়! যাই হোক মাস পাঁচেক আগে ও আমাকে একদিন বলতেছে 'দোস্ত আই এ্যাম ইন লাভ।' সুন্দরী বান্ধবীরা প্রেমে পড়লে মনটা স্বভাবত খারাপ হওয়ার কথা থাকলে ও আমার খারাপ হয় না। কারন যদি হতো তাহলে আমার যে পরিমাণ সুন্দরি ফ্রেন্ড আছে আর ওরা যে হারে রিলেশনে জড়াচ্ছে তাতে করে আমার জীবনে তাহলে কোনদিন সুখ নামক শব্দ টাই আসতো না।
যাই হোক মূল গল্পে আসি। ও যেহেতু খুব সুন্দরী ছিল সেহেতু বুঝতেই পারছেন বয়ফ্রেন্ড কিরকম হবে। হ্যা বড়লোকের এক ছেলে,সিরাম স্মার্ট,কুল গেটাপ,আর-ওয়ান ফাইভ হোন্ডা ইউজার,দু পকেটে দুইটা ফোন (আইফোন,এইচ টি সি) নিয়ে ঘুরে বেড়ানো এক ছেলের সাথে ওর সম্পর্ক হয়েছিল। এটা কিন্তু পাচ মাসের আগের ঘটনা।
রিসেন্ট ঘটনা শোনেন। দুদিন আগের কাহিনী! ইলা শুনলাম হাসপাতালে। কি হয়েছে? আত্নহত্যা করতে চেয়েছিল! কোনরকম বাচানো গেছে! আত্নহত্যার কারণ কি? আত্নহত্যার কারণ ইলা প্রেগন্যান্ট! বিয়ে ছাড়া একটা যুবতী মেয়ে প্রেগন্যান্ট এবং এর পিছনে যে পুরুষ দায়ী সে নিখোজ! এর চেয়ে বড় লজ্জা,এর চেয়ে প্রকট সমস্যা একটা মেয়ের জীবনে আর কিছু হতে পারে না! তাই সমস্যা সমাধানের জন্য ইলার কি অভিনব উপায়! মৃত্যু! আজিব!
ঘটনা টা ওখানেই শেষ! ঐ বড়লোকের ছেলের সাথে সাথে হারিয়ে গেছে মধ্যবিত্ত একটা পরিবারের সকল সুখ,স্বপ্ন,আশা,আকাঙ্খা!
জোকস এপার্ট, ইলার কিছু বান্ধবীদের ই আবার বলতে শুনলাম যে এখানে নাকি ছেলেটার একা দোষ না! মজা নেয়ার সময় নাকি দুজনেই মজা নিয়েছে! এখন শুধুশুধু ছেলেটির দোষ দিয়ে লাভ কি!
ধিক্কার জানাই আমি এসকল ফ্রেন্ডদের! নিজের ফ্রেন্ডের শোচনীয় অবস্থা দেখেও আজ তারা এর পেছনে লজিক দাড় করায়? নিজেদের মহৎ প্রমানের চেষ্টা করে? হায় রে! বুঝতে পারলাম যে এসব ফ্রেন্ডদের জন্যেই 'দুধের মাছি' বাগধারাটির আবির্ভাব। এয়ারটেল এর "বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল" কথাাটা যতটুকু সত্য ঠিক ততটাই সত্য আমি বলছি, এরকম ফ্রেন্ড না থাকলে কিচ্ছু আসে যায় না। এরা কোন উপকারে তো আসেই না বরং বিপদে মজা নেয়!
মেয়েটার কি দোষ? মেয়েটা মন প্রান দিয়ে ছেলেটিকে ভালোবেসেছিল এটাই তার দোষ? ভালোবাসা কি তাহলে অন্যায়? ছেলেটির ইমোশনাল ব্ল্যাকমেইলে পড়ে মেয়েটি তার সবকিছু বিশ্বাস করে ছেলেটির হাতে তুলে দিল এটাই কি তার দোষ? বিশ্বাস করা কি অপরাধ তাহলে?!
আজিব কিচ্ছা তো রে ভাই! এই ঘটনা যখন আমাদের নিজেদের বোনের সাথে ঘটে তখন তো কুত্তার মত পাগল হয়ে যাই। ঐ ছেলেটিকে খুজে বের করে নিজ হাতে গলা চিপে খুন করে ফেলতে ইচ্ছে হয়। আর অন্য মেয়েদের বেলায়, অন্যের বোনের বেলায় যুক্তি খুজি আমরা? লজিক দাড় করাই যে চিনির বয়াম খোলা দেখলে পিপড়া আসবেই?!
ছি: জঘন্য তারা যারা ঘরে বসে বসে এসব খোড়া যুক্তি দাড় করায়। এরাও সমান অপরাধী! যারা অন্যের মা-বোন কে সম্মান দিতে পারে না তারা নিজের মা-বোন কে ও সম্মান দিতে পারে না! যারা সরাসরি নারীদের লাঞ্ছিত করে তাদের সাথে সাথে যারা ঘরে বসে বসে শুধু পুরুষের একার দোষ নয়,নারীর ও দোষ আছে এসব যুক্তি দাড় করায় তারা ও সমান অপরাধী। এরা সব মানষিক ভাবে বিকলাঙ্গ!
আমরা তরুণ সমাজ কোন পথে এগোচ্ছি? দেশটা কে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমরা কি পার্শ্ব দেশ ভারত কে ফলো করছি? দেশ ডিজিটাল করতে চাচ্ছি মানে কি ওয়েস্টার্ণ কালচারের মত লিভ টুগেদার ব্যবস্থা চালু করছি?!
প্রশ্নগুলো যার যার কাছেই থাক! উত্তর গুলো ও নিজেদের কাছেই রেখে দিন! কোথাও কোন অনৈতিক কর্মকান্ড দেখলে চোখ বন্ধ করে রাখুন! কোন মা-বোনের আর্তচিৎকার শোনা থেকে বিরত থাকতে কানে হেডফোন ব্যবহার করুন। আর হ্যা আশা করি পদ্ধতিগুলো যেন আপনার নিজের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও পালন করবেন!
আপু সমাজদের বলছি একটু সচেতন হোন! যে প্রেমিক রিলেশনে থাকাকালীন অবস্থায়ই আপনার শরীর চায় তাকে ছেড়ে দিন না! ভালোবাসা জীবনে একবারই আসে এই গাঁজাখুরি গল্প বিশ্বাসের কোন কারণ নেই। জীবনে ভালোবাসা বারবার আসবে। প্রথম প্রেম শেষ প্রেম বলতে কিছু নাই। প্রেম জীবনে বারবার আসবে আর সবগুলোই প্রথম প্রেম! একজনের লেজ ধরেই ঝুলে থাকতে হবে এরকম তো কোন কথা নেই!
আসুন আগে নিজেরা বদলে যাই,নিজেদের মনমানসিকতা বদলে দেই। তারপর নিজেদের কাছের মানুষদের পাল্টে দেই। কতটুকু সফল হই সেটা না হয় পরে হিসেব করা যাবে। ব্যবসা শুরু করার আগেই যদি লাভ-ক্ষতির চিন্তা করেন তাহলে তো ঝামেলা। আগে চেষ্টা তো করি। সফলতা তো সময়ের ব্যাপার।

(বি.দ্র. আমার এই পোস্টের মাধ্যমে আমি মেয়ে জাতিদের উপরে উঠাতে চেয়েছি আর ছেলেদের নিচে নামাতে চেয়েছি এরকম ভাবার কোন কারণ নাই।)
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×