somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার চোখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সফলতা !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সামনে আরও হবে। তবে, আমার মনে হয়, এখনই এই সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে মন্তব্য করার সময় আসেনি। মাত্র চার সপ্তাহ আগে সরকারটি গঠন করা হয়েছে। যারা দায়িত্বে আছেন, তারা এর আগে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ব্যক্তিত্ব ছিলেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, তাদের বেশীরভাগই রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ নন। তাদেরকে রাষ্ট্র কাঠামো বুঝে এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনায় সময় দিতে হবে। এর মধ্যে মাথায় রাখতে হবে পরিবর্তিত পরিস্থিতি, বিভিন্ন গোষ্ঠীর দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন, কর্মবিরতিসহ নানা পদক্ষেপ এবং ১৬ বছর ক্ষমতায় থাকা একটা সরকারের পলায়নের মাধ্যমে সৃষ্ট রাষ্ট্রীয় শূণ্যতা। এছাড়াও, একটি নির্দিষ্ট সরকার বা প্রশাসনকে মূল্যায়ন করার জন্য কিছুটা সময় প্রয়োজন।

এখন আসি সেই বিষয়টিতে, যেটিকে আমি এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা বলে মনে করছি। যদিও এ নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না, তবে আমার মতে, সবচেয়ে বড় আলোচনার বিষয় হওয়া উচিত বর্তমান সরকারের একটি আন্তর্জাতিক সাফল্য।

সংযুক্ত আরব আমিরাতে বিনা অনুমতিতে প্রতিবাদ সমাবেশ করার অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মেয়াদের শাস্তি পাওয়া ৫৭ জন বাংলাদেশীকে ক্ষমা করেছেন সেই দেশের সরকার এবং তারা শ্রীগ্রই বাংলাদেশে ফিরতে পারছেন। এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো উন্নতি গুরুত্বপূর্ণ হলেও, দিন শেষে একটি সরকারের সাফল্য মাপা হয় সে দেশের মানুষের জন্য সেই সরকার কতটুকু কাজ করতে পারছে তার ভিত্তিতে। আমার মনে হয়, এই মাপকাঠিতে অন্তর্বর্তীকালীন সরকার পুরো নম্বর পেয়েছে।

দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তখন সেই আন্দোলন দমনে গুলি করে হত্যা এবং সরকারের পদত্যাগের দাবিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশীরা রাস্তায় নেমেছিলেন। কিন্তু সেই দেশের নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া আন্দোলন বা সমাবেশ করা যায় না। এই অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত বিভিন্ন মেয়াদের শাস্তি দেয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা ৫৭ জন বাংলাদেশী, যারা বিভিন্ন মেয়াদে শাস্তি পাচ্ছিলেন, তাদের দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা, তা প্রশংসনীয়। বর্তমান পৃথিবীতে অন্য একটি দেশে শাস্তি পাওয়া নিজ দেশের নাগরিকদের শাস্তি মওকুফ করানোটা আসলেই বিশাল বড় অর্জন। তৎকালীন আওয়ামীলীগ সরকার এ বিষয়ে তেমন কোন পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি; এমনকি তারা বিষয়টিকে সেই দেশের সংশ্লিষ্ট সরকারের এবং আইনের কঠোরতা হিসেবে উপস্থাপন করেছিল। কিন্তু বর্তমান সরকার খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করেছে। এই ৫৭ জন মানুষ এবং তাদের পরিবারগুলোর জন্য এটি একটি আনন্দের বিষয়, যা শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন।

আমি মনে করি, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক যোগাযোগ এবং গ্রহণযোগ্যতার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই। আমি অত্যন্ত আনন্দিত যে আমার দেশের ৫৭ জন রেমিটেন্স যোদ্ধা সেই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসতে পারছেন, এবং তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হতে পারছেন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×