somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ভারত শিক্ষা এবং জাতিসংঘের মানবিক করিডোর !

২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা তো কিছু থেকে কিছু হইলেই আগে ভারতকে ২-৩ বার গালি দিয়ে নিই। কিন্তু অনেক ক্ষেত্রেই ভারত আমাদের আদর্শ হতে পারে—যেমন ধরুন, ক্রিকেট। গতকাল ১৪ বছরের সূর্যবংশীর খেলা দেখে মনে হলো, ওরা এখন যে লেভেলে আছে, সেখানে যেতে আমাদের আরও ২০-৩০ বছর সময় লাগতে পারে। ওদের ক্রিকেট কাঠামো যেমন গঠিত, যেমন প্রতিযোগিতামূলক, সেটা আমাদের জন্য একটি দিকনির্দেশনা হতে পারে

আসলে মূল আলোচনা সেটা না। আলোচনা হচ্ছে—দেশের এখনকার প্রধান টপিক, রাখাইনের জন্য বাংলাদেশের ‘মানবিক করিডোর’। এই আলোচনায়ও ভারতকে উদাহরণ হিসেবে আনতে হচ্ছে। দেশের সামগ্রিক স্বার্থে ঐকমত্য গঠনের ক্ষেত্রেও ভারত আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে। এখানে অবশ্য একটা অদ্ভুত উদাহরণ দিতে হবে, সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে যখন ভারত আশ্রয় দিয়েছিল, তখন কিন্তু সে দেশের সরকার এবং বিরোধী দল একসাথে ঐক্যমতের জায়গায় চলে এসেছিল।

আমার তো মনে পড়ে না বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা এক হতে পারি। ভারতের যে জিনিসটা আমার সবচেয়ে ভাল লেগেছিল, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরপরই এই ইস্যু নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে। এরপর তিনি সব রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক করেছিলেন। হাসিনা ইস্যু হোক বা এখনকার পাকিস্তান ইস্যু—দেশের জাতীয় স্বার্থে ওরা এক হয়ে যায়।

অন্যদিকে আমাদের অবস্থা দেখুন। আমাদের ‘প্রিয়’ অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের সহযোগিতায় মিয়ানমারে মানবিক করিডোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অথচ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলোচনাই করেনি। আমাদের প্রবণতাই এমন—অন্যকে বাতিল করে দেওয়ার সংস্কৃতি, অন্যকে পাত্তা না দেওয়ার সংস্কৃতি। যেমন ২০১৭ সালে যখন রোহিঙ্গা ঢল নামলো, তখন কি শেখ হাসিনা কারো সাথে আলোচনা করে তাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন? না, এটা তিনি একদিকে তার ব্যক্তিগত 'হ্যাডম' এবং অন্যদিকে তিনি কত ভালো মানুষ—সেই বার্তা দিতে ব্যবহার করেছেন।

ফলাফল? যাই হোক, আপনাদের জানিয়ে রাখি—আজকের সমকাল পত্রিকার খবরে বলা হয়েছে, গত দেড় বছরে নতুন করে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে গত বছরের মে-জুনের পর। শুধু গত সপ্তাহেই রাখাইন থেকে এসেছে ১ হাজার ৪৪৮টি পরিবার। এ ছাড়া আলাদাভাবে এসেছে আরও ৫ হাজার ৯৩০ জন।

বাংলাদেশের সাধারণ মানুষ কি এই তথ্য জানে? সরকার যে নতুন করে এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে—এই সিদ্ধান্ত কার সাথে আলোচনা করে নেওয়া হয়েছে? সাধারণ জনগণ তো দূরের কথা, খোদ কক্সবাজার-উখিয়ার মানুষ, যাদের এলাকায় এই রোহিঙ্গাদের রাখা হচ্ছে, তারাই কি এতে একমত?

তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এসব সিদ্ধান্ত কি কাউকে জানিয়ে নিচ্ছে? ওই যে বললাম, অন্যকে পাত্তা না দেওয়ার সংস্কৃতি আমাদের রক্তে মিশে গেছে। এখন আবার ‘মানবিক করিডোর’ দেয়ার বিষয়টা। জাতিসংঘ চাইলেই কি আমাকে দিতে হবে? আমার নিজের নিরাপত্তার বিষয় আছে না?

সবচেয়ে বড় কথা, এই ধরণের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা না করে কিভাবে নেওয়া হয়?
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:০৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×