somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজি বসন্ত দ্বারে (ছবি ব্লগ)

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফূল ফুটুক আর না ই ফুটুক, দু' দিন বাদেই বসন্ত:)। বসন্ত আসছে, ফুল ও ফুটেছে। তবে কেন যেন ফুল এখন আর আগের মত ফোটেনা। ফুটবে কিভাবে, ফুলের গাছই তো নাই। ফুলের গাছ বলতে বোঝাচ্ছি সেই সব বড় বড় গাছ যে গুলো বাড়ির আশে পাশে, রাস্তার ধারে আগে কিংবা মাঠের ধারে অনেক দেখা যেত- যেমন শিমুল, পলাশ, মান্দার ইত্যাদি। এখন এসব গাছ আমাদের কাছে অনেকটা অপ্রয়োজনীয় গাছ। আগে এসব গাছ এমনি এমনিই হতো। এগুলো এখন হারিয়ে যেতে বসেছে। আর এই ধরনের গাছ লাগানোর কথা তো এখন আমরা ভাবতেই পারিনা। এর একটি লাগানোর চেয়ে বরং একটি মেহগনি কিংবা অন্য একটি হাইব্রীড ফলের গাছ লাগালেই বরং বেশী লাভ। আর ফুল মানে তো টব কিংবা বাড়ির ছোট্ট বাগানে লাগানো বিদেশী কিছু ফুল। তাই বসন্ত আসলে এখন আমরা যেমন দেখতে পাইনা সেই শিমুল, পলাশ তেমনি শুনতে পাইনা পাখির কল-কাকলীও। অস্ত্বিতের সংকট তাদেরও। মুলতঃ এইসব দেশী গাছের কোটরে কিংবা সুউচ্চ ডালে, ঝোঁপঝাড়ে হতো এসব পাখির বাসা। এখন গাছই নেই, আর বাসা বানাবে কোথায়? এখন চোখে পড়েনা কিংবা খুবই কম দেখা মেলে সেই সুই চোরা, হলদে পাখি, কোকিল, বাবুই, দোয়েল, বুলবুলি, ফিঙ্গে ইত্যাদি আমাদের দেশীয় পাখি গুলো। হয়ত বসন্ত নিয়ে কবি/সাহিত্যিকদের লেখা গুলো আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে কেবল রূপকথা হয়ে যাবে একসময়।

শিরোনামে লিখলাম ছবি ব্লগ, অথচ বলা হয়ে গেল কত কথা। আজ পলাশ ফুলের গাছ দেখলাম, ফুলে ফুলে ভরা এমন পলাশের ডাল আগে কম দেখেছি। আপনাদের সাথেও শেয়ার করার লোভ সামলাতে পারলাম না এবং সেই সাথে শেয়ার করলাম আরো কিছু ছবি যে গুলো আজ তুললাম।


ফাগুনে নাকি শিমুল পলাশের বনে আগুন লাগত! আমি পলাশ ফুলের বন দূরে থাক পলাশ ফুলের গাছই দেখেছি হাতে গোনা কয়েকটা। তাও আবার বিভিন্ন জেলায়। আমাদের দেশের কোথাও পলাশ বন আছে কিনা জানা নেই তবে হাওর অঞ্চলে কোথাও কোথাও চোখে পড়ে দু'একটা পলাশ ফুলের গাছ।







এই ফুলটির নাম জানিনা, তবে হাওর অঞ্চলে বেশ চোখে পড়ে ফুলটি।

শিমুল গাছে ঈগল পাখির বাসা

বাসার পাশেই বসে আছে মা পখিটা।

পটকা মাছের ছবিটা বিষয়বস্তুর সাথে একেবারেই অসংগতিপূর্ণ। তবুও শেয়ার করলাম কারন ছবিটা দেখে আমি খুব মজা পেয়েছি এবং এটাও আজ তুলেছি।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×