somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওর অঞ্চলের অতি পরিচিত ফুল (ছবি ব্লগ)

০৫ ই মে, ২০০৯ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি যদি কখনো হাওর অঞ্চলে আসেন তাহলে যে সব ফুল গুলো সাধারণত আপনার চোখে পড়বে(ঋতুভেদে) তেমন কিছু ফুলের ছবি শেয়ার করলাম। ফুলগুলো অতি পরিচিত হলেও সব গুলোর স্থানীয় নাম জানা হয়নি। চলতিপথে উদ্দেশ্যহীনভাবে তোলা অনেক ছবি থেকে খুঁজে খুঁজে বের করলাম এগুলো। ব্লগে দেওয়ার আইডিয়াটা আগে আসলে হয়ত আর একটু যত্ন সহকারে নিতে পারতাম ছবি গুলো। এই ছবি গুলোর মধ্যে দু'একটা ছবি হয়ত আমার আগের কোন পোষ্টে এসেছে। যেহেতু পোষ্টটা ফুলের উপর তাই দু'একটার পুনঃ পোষ্ট হল।

হাওর অঞ্চলেএই সময়ের অতি পরিচিত দৃশ্য


ক্যামেরার চোখে খুব কাছ থেকে কচুরীপানা ফুল (ম্যাক্রোশট)


সৌন্দর্য বর্ধনের জন্য অনেক লেকে কত কষ্ট করে লাগান হয় লাল শাপলা। আর এখানে যত্র তত্র দেখতে পাবেন একসাথে ফুটে আছে হাজার হাজার।


সাদা শাপলা, এটা তো অতি কমন।


বেগুনী শাপলা(ছবিতে অষ্পষ্ট) এটাও বেশ চোখে পড়ে এখানে।


নদীর পাড়ে, বিলের ধারে দেখা যায় কাঁশবন।


এর স্হানীয় নামটি জানা হয়নি। কোথাও কোথাও এত পরিমানে এটি ফোটে যে দূর থেকে মনে হয় যেন সাদা চাদর দিয়ে মুড়ে রাখা হয়েছে।


এই ফুলটিকে সাধারণত পানির ধারে কোন ঝোপের মধ্যে দেখা যায়। এর তিনটি রং আছে। এটি বেগুনী।


এটি গোলাপী।


এটি সাদা।
নামী-দামী ফুলের রং পরিবর্তনের জন্য বিজ্ঞানীরা যেখানে কত গবেষণা করে আর এই এক জংলী ফুল তিন রংয়ের। প্রকৃতি কি ইন্টারেষ্টিং।


এর পাতা দাউদের(চর্মরোগ) এক মহৌষধ। ফুলটা কি চমৎকার। ফুটে থাকে রাস্তার ধারে ঝোঁপ ঝাড়ে।


এটি ভাট/ভাটি ফুল। শীতকালে রাস্তার পাশে এদের ঝাঁড় দেখা যায়।


পলাশ। অনেক কম হলেও এখানে চোখে পড়বে দুই একটি।


বরুন ফুলের এই নয়নাভিরাম দৃশ্য দেখা যায় রাস্তার পাশে।


বরুন ফুলের একটি ম্যাক্রো শট।


রাস্তার পাশে ঢোল কলমির বাগান দেখলে মনে হয় কেউ বোধ হয় চাষ করেছে। যখন এগুলোয় ফুল ফোটে খুব সুন্দর লাগে দেখতে।


জারুলের এই সৌন্দর্যও চোখে পড়ে রাস্তার পাশে।

আরো অতি কমন যে ফুলটি রয়েছে হাওর অঞ্চলে তা হলো করচ। এখনো ফুল ফুটেনি ক'দিন পরই ফুটবে। ফুলেল কোন করচের বাগান দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন আপনি।






১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

×