somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারাতে বসেছে আমাদের দেশের অর্গানিক সব্জি ও এর মার্কেট!!

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ঢেঁকি শাক)

অর্গানিক শব্দটার সাথে বর্তমান সময়ে আমরা কম-বেশী সবাই বোধহয় পরিচিত, যেমন অর্গানিক সব্জি, অর্গানিক মাছ, অর্গানিক মাংস ইত্যাদি। বর্তমান উন্নত বিশ্বে এই অর্গানিক জিনিষপত্রের প্রতি মানুষের চাহিদা ব্যাপক। সবাই যেন ছুটে যেতে চাইছে সেই আদি আসলের দিকে। কারণটা কি? কারণ তো আছেই। রাসায়নিক সার, কীট-নাশক, হরমোন, জেনেটিক মডিফাইড বীজ প্রভৃতি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের উৎপাদন বাড়িয়েছি কয়েকগুন ঠিকই কিন্তু দেখা দিয়েছে হাজারো সমস্যা। প্রমাণিত হয়েছে বর্তমান সময়ে বিভিন্ন জটিল রোগ, নানাবিধ শারিরীক সমস্যার জন্য এইসব রাসায়নিক, কীটনাশক, হরমোন প্রভৃতিই অনেকাংশে দায়ী। আর এজন্যই সবাই আবার ফিরে যেতে চাইছে সেই প্রকৃতির কাছে, অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্যের দিকে। অনেক উন্নত দেশে নাকি অর্গানিক জিনিষের আলাদা বাজার থাকে। সেখানে ওইসব অর্গানিক জিনিষের দামও নাকি একটু বেশী। অন্যান্য জিনিষের ন্যায় অর্গানিক সব্জিরও রয়েছে আলাদা মার্কেট। এই মার্কেটের সব্জি রাসায়নিক ব্যবহৃত সব্জির চেয়ে কম মোটাতাজা ও কম পরিপুষ্ট হলেও এগুলোর দাম নাকি বেশী এবং ক্রেতা চাহিদাও বেশ ভাল। কিন্তু আমাদের দেশে কি অবস্থা? পৃথিবীর অনেক দেশ যেখানে আবার ফিরে যেতে চাইছে অর্গানিক জিনিষের দিকে আমরা সেখানে মেতে উঠেছি কীট-নাশক, বালাই-নাশক, রাসায়নিক সার, হরমোন প্রভৃতি ব্যহারের যথেচ্ছারে। পরিণামে একদিকে যেমন আমরা আক্রান্ত হচ্ছি নানা শারিরীক সমস্যায়, অন্যদিকে তেমনি নষ্ট হচ্ছে আমাদের ইকোলজি। কোনএকবার একটি আলোচনায় শুনেছিলাম আমাদের শরীরে বিষের পরিমান আমাদের ৫ পুরুষ আগের চেয়ে নাকি প্রায় ১০ গুন বেড়ে গেছে। ভাবুন তো ব্যাপারটি। আপনি বাজার থেকে যে ফল বা সব্জিই কেনেনা কেন, ধরে নিবেন সেটায় রাসায়নিক/কীটনাশক প্রয়োগ হয়ে থাকার সম্ভাবনা ষোল আনা। দেশে যেসব বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলো রয়েছে, অনেককেই চটকদার বিজ্ঞাপন দেয় সম্পূর্ণ অর্গানিক, নিজস্ব খামারে উৎপাদিত ইত্যাদি ইত্যাদি। আসলে কি তাই? সেখানেও কিন্তু প্রশ্ন থেকে যায়।


(কেচর)

শিরোনাম পড়ে মনে হতে পারে অর্গানিক সব্জি মার্কেট আমাদের দেশে ছিল নাকি যে হরাতে বসেছে? হ্যাঁ, আমাদের দেশে অর্গানিক সব্জিও আছে, এর মার্কেট ও আছে। আপনার বাজারের একপাশে ফুটপাতে কখনো কখনো দেখবেন একদল গরীব মানুষ যারা গাঁও-গ্রামের আনাচ-কানাচ থেকে তুলে আনা শাক-সব্জির পশরা সাজিয়ে বসেছে। প্রকৃতির আপন খেয়ালে জন্মানো লতা, গুল্ম, বিভিন্ন দেশী ফল, শাক প্রভৃতি এরা সারাদিন কষ্ট করে তুলে আনে মাঠ, ঘাট, জলা-জঙ্গল থেকে। এদের আইটেম গুলোর মধ্যে আপনি পেতে পারেন কলমি শাক, হেলেঞ্চা শাক, মালঞ্চ শাক, নটে শাক, বেলে শাক, গিমা শাক, ঘৃত কাঞ্চন শাক, কাঁথা শাক, ঢেঁকি শাক, থানকুনি শাক, আমরুল শাক, তেলাকুচা, ডুমুর, কচু শাক, কলার মোচা, কলার থোড়, শাপলা, শালুক, ঢ্যাঁপ, কেচর, বুনো আমড়া, বুনো কুল, ঘ্যাটকোল, বুনো কচুর লতি, বুনো কচুর ফুল, কুমড়া ফুল আরো যে কত রকমের ভেষজ শাক-সব্জি ও ফল। সবকিছুর নামও আপনি জানবেন না। ছোট ছোট আঁটি বেঁধে বা ভাগে সাজিয়ে রাখে ওরা এসব। দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন। কত সস্তা! নাম মাত্র মুল্যে বিক্রি করে এসব। নিজের উৎপাদন খরচ যেহেতু নাই সেহেতু যে দাম পায় সেটাই তাদের লাভ। এটাই হলো আমাদের দেশের খাঁটি অর্গানিক সব্জির মার্কেট। আর এই মার্কেটের ক্রেতাও কিন্তু গরীব মানুষেরা যাদের ৫০ টাকা দিয়ে এক কেজি বেগুন কেনার সামর্থ্য নেই বরং ৪ টাকা দিয়ে চার মুঠো কলমি শাক কিংবা ৫ টাকা দিয়ে এক আঁটি শাপলা কিনলে ঢের চলে যাবে দু’বেলা।


(কলমি শাক)

দুঃখের বিষয় হলো, এইসব ভেষজ শাক-সব্জি আমাদের দেশ থেকে হারিয়ে যেতে বসেছে খুব দ্রুত। আগের তুলনায় বাজারেও কম চোখে পড়ে এসব। কোথায় জন্মাবে এসব? এক চিলতে জমিও আমারা ফেলে রাখতে রাজি নই। ওসব তো আগাছা। হার্বিসাইড দিয়ে আমরা শেষ করে দিচ্ছি ওসব। বাড়ির আনাচ-কানাচে ও কোন দেশীয় ফল যেমন বৈচিফল, ডুমুর, ডেউয়া, কিংবা দয়া কলা (বীচি কলা) গাছ রাখতে রাজি নই আমরা। সেখানে তার বদলে একটি হাইব্রীড আমের কলম, কিংবা বাউকুল লাগালে অনেক বেশী লাভ। আর ঐ গরীবের সব্জি মার্কেটে ব্যাগ নিয়ে গেলে কি ইজ্জত থাকবে? লোকে দেখেই বা কি মনে করবে আমাকে? এরকম ধারণাও আমাদের অনেকের মধ্যে আছে আমরা যারা বাজার করা কাজটার সাথে জড়িত। দু’টাকা দিয়ে আমরা দু’আঁটি হেলেঞ্চা শাক কিনতে যেতে পারি না স্রেফ ইজ্জতের খাতিরে কিন্তু কোন রেঁস্তোরায় বসে হেলেঞ্চা ভর্তা দিয়ে ভাত খেয়ে আয়েশের ঢেকুর তুলি আর মনে মনে ভাবি আহ্ হেলেঞ্চা ভর্তা দিয়ে ভাত খেলুম কতদিন পর :):)। আমি মনেকরি আমাদের দেশীয় এইসব লতা-পাতা, শাক-সব্জির দিকে আমাদের সবার যেমন ঝোঁকা উচিৎ তেমনি উচিৎ এর আবাদ ও বাড়ানো। পাশাপাশি অন্যান্য সব্জি উৎপাদনেও ব্যহার করা উচিৎ অর্গানিক সার/কীটনাশক, ফিরে যাওয়া উচিৎ অর্গানিক সব্জির দিকে।


(শাপলা)

(ছবিগুলো আজ তুলেছি সুনামগঞ্জের একটি বাজার থেকে)
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×