আমার ছবি মেরে দিল UK BD News
১৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৪ই আগষ্টে
একটা পোষ্ট দিয়েছিলাম লাইভ ফিস ফটোগ্রাফি নিয়ে। ওখানে পটকা মাছের কিছু ছবি দিয়ে ছিলাম। আজ এক ব্লগারের দেওয়া লিংক থেকে ইউ কে বিডি নিউজ নামক একটি অন লাইন পত্রিকায় ঢুকে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল পটকা মাছ নিয়ে একটা লেখা "
পটকার খটকা " । সেখানে দেখি আমার ঐ ব্লগের প্রথম ছবিটি মেরে দিয়েছে। আমি আমার পোষ্টের শেষে লিখেছিলাম ছবি কৃতজ্ঞতা উল্লেখপূর্ব্বক যে কোন অলাভজনক কাজে এই ছবি ব্যবহারে কোন বাধা নেই। কিন্তু কিসের কৃতজ্ঞতা! এটা খায় না মাথায় দেয়, এমনই ভাব মনে হয় তাদের! অন্যান্য পত্রিকায় ছবির সূত্র উল্লেখ থাকলেও তাদের কোন ছবিরই দেখলাম সূত্র উল্লেখ নেই।
আমার এই ছবিটি স্বাদু পানির পটকা মাছের যায় বৈজ্ঞানিক নাম
Tetraodon cutcutia । পটকা মাছ খেয়ে মাঝে মাঝে মানুষ মারা যাওয়ার সংবাদ পাওয়া গেলেও মারা যায় তারা কি স্বাদু পানির পটকা মাছ খেয়ে মারা যায় কিনা সেটাও আমি নিশ্চিত নই। স্বাদু পানির পটকার বিষাক্ততা সম্পর্কিত পরিষ্কার তথ্য নেই। হাওর অঞ্চলে এটা এখনো বাজারে বিক্রি হয় এবং মানুষ নির্দ্ধিধায় খেয়ে যাচ্ছে। যুগ যুগ ধরে তারা এটা খেয়ে আসছে। আমার এলাকায় যখন পটকা মাছ পাওয়া যেত তখন কত বছর ধরে কত বার খেয়েছি তা হিসেব করে বলতে পারব না এবং এই মাছটি ছিল আমার অনেক প্রিয় (এখন ভয়ে খাইনা)। তবে সামুদ্রিক পটকা মাছের কিছু প্রজাতি বিষাক্ত বলে শুনেছি। পত্রিকাটির লেখাটিতে সামুদ্রিক পটকার কথাই বলা হয়েছে কিন্তু সেখানে যোগ করা হয়েছে স্বাদু পানির পটকার। কি আজব !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন