জাপানী বন্ধু তোমিয়ো মিজোকামি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা মঞ্চে উঠে স্পষ্ট বাংলায় ভাষণ দিয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন। অথচ তারপরে ভাষণ দিতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম স্মার্টলি ইংরেজিতে ভাষণ দিয়ে গেলেন, একই পথে গেলেন দিপু মনিও। যদিও অনেকেই বলতেই পারেন এই অনুষ্ঠানে অনেক বিদেশি ছিলেন তাই তারা ইংরেজিতে ভাষণ দিয়েছেন। আমি এই যুক্তি মানছি না। ভাষণের একটা অনুলিপি অনুবাদ সহ প্রত্যেক অতিথিদের হাতে দিয়ে মাতৃভাষায় ভাষণ দেয়া যেত। যাই হোক আমি স্মালোচনা করতে আসিনি, এসেছি স্তুতি গাইতে।
মিজোকামি বলেন আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাপানের পত্রিকায় বাংলাদেশের কথা লিখেছি। আজ আমি বাংলাদেশে এসে সম্মাননা গ্রহণ করছি এটা আমার জীবনের একটি স্মরনীয় মুহুর্ত।
তিনি বলেন বাংলাদেশের পাশে মুক্তিযুদ্ধের সময় ছিলাম, এখনও আছি। বাংলাদেশের সাথে আমার সম্পর্ক নিবিড়। বাংলাদেশ আজ যে সম্মান আমাকে দিলো তা আমি কখনোই ভুলবো না, আমি জাপানে গিয়ে এই কথা বলবো।
তিনি দৃঢ় বাংলায় বলেন জাপানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তা অটূট থাকবে।
মিঃ তোমিয়োর বাংলা ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুগ্ধ হয়ে হাত তালি দেন।
তোমিয়ো নিজের ভাষার পাশাপাশি বাংলাকে ধারন করেছেন, কৃতার্থ আমরা বাঙালিরা।
মুল সংবাদ- বাংলায় ভাষণ দিয়ে তাক লাগালেন জাপানী বন্ধু
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





