কলেজড্রেসে রিক্সাভ্যানে পা ছেড়ে বসা থাকার রূপ আমার মুখস্হ
শেষ বিকেলে কার্নিশ ছুঁয়ে আসা তোমার স্বর্ণাভ গালে দেখেছি আমার ভবিষ্যত... বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের ভবন সমেত দৃষ্টি নিবদ্ধ হওয়া নামিয়ে নিয়েছি আমার চোখ..
জানি তোমার বেঁধে রাখা চুল খুলে গিয়ে আমার নাকে লাগবেই...
স্ট্যাটাস-২
বৃষ্টির রাত যেন কবিতামাখা রাত.. স্বপ্নমাখা রাত...
করিডোর দিয়ে আসা বৃষ্টির ঝাপটায় মেলে প্রেমিকার রেখে যাওয়া ছোঁয়া, মেঘের ডাকে খেলে যায় বুকের মাঝে প্রথমদিনের কাঁপন...
থেমে যাওয়া সময়ে শুন্যতার মাঝেও অপার্থিব ভালোলাগা....
স্ট্যাটাস-৩
এই বৃষ্টির রাতে কাক ভেজা নগরে
নিয়নের তলে হেটে যাওয়া যুবকের
ছিড়ে যাওয়া চপ্পলের ফিতায় কিংবা প্যান্টের পিছনে লেগে যাওয়া কাঁদায়ও স্বপ্ন জমে.
স্ট্যাটাস-৪
সিএনজির হাতল ধরে আছি সাঁ সাঁ গতিতে সিএনজি দৌড়াচ্ছে। মানিক মিয়া এভিনিউয়ে ইঞ্চিখানেক জমে যাওয়া পানি সিএনজির চাকাকে জায়গা করে দিয়ে দুই দিকে সরে যাচ্ছে...
চালক বারবার আমাকে পর্দা নামাতে বলছে, একই সাথে বিড়বিড় করছে জ্বর জ্বর হবে... বারণ মানছি না স্বতস্ফুর্ত বৃষ্টি আমার সার্টে স্হান করে নিচ্ছে.. ভিজে যায় আমার পিঠের ব্যাগ। ইচ্ছে করছে নেমে পড়ি, ভিজে যাওয়া সংসদ ভবনের সাথে আমিও ভিজি, গাঢ় সবুজ ঘাসে মুখ লুকোই..
কিছু কিছু ইচ্ছে সামান্য কারনে মরে যায়। ডিপার্টমেন্টে কাজ থাকায় হয় না আমার... সিএনজি মিরপুর রোডে উঠে একটানে ঢাকা কলেজের সামনে থামে, নেমে পড়ি..
আবার হয়তো একদিন তুমুল বৃষ্টিতে কাকভেঁজা হবে এই শহর। সেইদিন মানিক এভিনিউয়ের পাশের ঘাসগুলোর সাথে খুব ভিঁজবো...
স্ট্যাটাস-৫
বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে যাওয়া তরমুজের ফালির মত চাঁদ উঠেছিল...
লেক পাড়ের ভেজা কদমফুল গুলো যখন আঁধারে ঢেকে যাচ্ছিল, অথবা পাতা চুঁইয়ে চুঁইয়ে দু'এক ফোটা পানি গড়িয়ে পড়ছিল, কিশোর কিশোরীরা যখন হাত ধরে বাড়ি ফিরছিল ঠিক তখনই চাঁদটা উঠেছিল... শৃঙ্খলা রক্ষীদের নিয়ম অমান্য করে মাথায় একখন্ড চাঁদ নিয়ে হেটে যাই...
প্রথম পর্ব
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


