somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই অতীত

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানালার পাশেই বসে আছি।
.
ধাতব শার্শি গুলোয় জং ধরে
গেছে, তাই এগুলোতে হাত না
ধরাই সমীচীন বোধ করছি।
একদৃষ্টিতে মুখ ঘোমরা করা
আকাশটার দিকে তাকিয়ে
থাকতে থাকতে হঠাৎ ই যেন
একটা সময়ের কথা মনে পড়ে
গেলো।
এ সেই সময়, যখন আমি আকাশে
সদাসর্বদা রংধনু দেখতাম। যখন,
মিল্কিওয়ে গ্যালাক্সির কর্তা,
সূর্য ছিলো আমার বন্ধু, পরম বন্ধু।
যখন, পুরো পৃথিবী ছিলো আমার
আনন্দ ও সৌখিনতার মহল।
আজও মনেপড়ে সেইদিনগুলোর
কথা,
ঘরের সামনের আম গাছটার
নিচে ভাঙা নীল মোড়াটায়
বসে দিব্যি নরম মাটি দিয়ে
খেলতাম।
পুতুল বানাতে বেশ চেষ্টায়
থাকতাম। কিন্তু, এর অবয়বটা
ফোটানোই আমার পক্ষে বড়
কঠিন ছিলো। বরাবরই বিফল
হতাম। কেউ যখন আমার কাছ
দিয়ে যেতো, তখনই এসব লুকিয়ে
ফেলতাম, পাছে ওদের
উপহাসের বস্তু হয়ে দাঁড়াই।
আজও মনে পড়ে সেই সকালটার
কথা, যখন মায়ের হাতে দুটো
দুধমাখা ভাত খেয়েই বেরিয়ে
পড়তাম।
ঘর থেকে বের হতেই
নাচড়াবান্দা সূর্যটাও যেন
আমার চোখে মুখে একটু বেশীই
আলো ঢেলে দিতো। সেই আলো
সয়ে যেতে বেশ অনেক্ষণ লেগে
যেতো। তার
পরপরই আসতো আমার ভাইটি।
এসেই ওর কাঁধে তুলে নিতো
আমাকে। তুলে আধো আধো করে
কি যেন বলতো। আমি ঠিক
বুঝতাম না ওর কথা।
কি করে বুঝব?
ওই ভাইটি যে আমার বোবা।
আমাকে ঢের বেশি আদর
করতো। কাঁধে করে আমায় পুরো
পাড়াগাঁ ঘুরে বেড়াতো।
পুরো দুপুর ঘুরে, রীতিমতো
আমগাছের নিচে মাটির কাজে
লেগে পরতাম।
আবারো চলতো সেই পুতুলের
ব্যর্থ চেষ্টা। কর্দমাক্ত হাতেই
মাথা চুলকাতাম।
প্রায়শই বিকেলে সূর্যটাকে
অসহায় ও ক্লান্ত দেখতাম। কে
যেন ওটাকে টেনে নিয়ে
পশ্চিমের দিগন্তে ডুবিয়ে
ফেলতো। এটা বোধকরি ওর কড়া
মায়ের কাজ ছিলো। আমাকেও
মা টেনে নিয়ে বকে বকে হাত
পা ধুইয়ে দিতেন। আমরা দুই বন্ধুই
এক অবস্থায় কিনা?
আজও সেই সূর্যকে দেখি।
আকাশটাকেও দেখি, যে
আকাশ কখনো থাকে সাদা,
কখনো সেই ভাঙা নীল
মোড়াটার মতো নীল আবার
কখনো বা সেই পুতুলের মাটির
মতো কালো।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×