কি? খুব খুশি হচ্ছেন শুনে এই কথা?
আপারা কতবার এই কথা শুনেছেন জীবনে? ভাইয়েরা আপনারা কতবার বলেছেন কি কথা? কিংবা বলবেন বলে ঠিক করেছেন?
এই কথা শুনলেই মনে পরে কোন এক তরুনীর প্লেকার্ড হাতে দাঁড়িয়ে আফ্রিদীকে উদ্দেশ্য করে লেখাটির কথা।
এইবার আসি আসল কাহিনিতে
কি দিনকাল আইলো রে ভাই! আজকাল চারিদিকে বিয়ের সোরগোল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে একটা মেইল পাইলাম। তার বিষয়বস্তু হইলো Will you marry me?
ওরে খোদা রে!! বুঝলাম বয়স তাহলে হয়ে এলো বিয়ে করার!!
মেইল চেক করে বুঝলাম ২৬ বছরের এক তরুণী আমারে বিয়ে করতে ইচ্ছু্ক!
পরে বুঝলাম এই মেইল আসছে Shaadi.com নামের একটা ওয়েবসাইট থেকে।
আমাকে তাদের মেম্বার হতে বলছে কিন্তু আবার আমার জন্য তারা পাত্রীও ঠিক করে ফেলেছে!
নিজেরে রাজা রাজা মনে হচ্ছে!! আহ! শান্তি! হাক মাওলা!!!
খুব শান্তি পাইলাম গো!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



