somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

কিন্তু, এবং; অতঃপর ......

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
গতকাল রাত থেকেই একটা অচেনা নম্বর থেকে বার বার কল আসছে। ওপাশ থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায় না। শুধু মাঝে মাঝে কেউ একজন নিশ্বাস নিচ্ছে স্পষ্ঠ বুঝতে পারছি। প্রায় ২০টার মত কল করেছিল সে। এমনিতেই কাল মেজাজ খারাপ ছিল। রাতে কেন জানি ঘুম আসছিল না। ফোন করবি ভাল কথা; কিন্তু কথা না বলার কি যুক্তি!! আর ২ দিন পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পড়া তো হচ্ছেই না বরং ঘুরে বেড়াতে মন চাইছে। পরীক্ষা আসলেই আমার এটা হয়। পড়ায় মন বসাতে পারি না। কিছুক্ষণ পর পর ফেইসবুকে গুতাগুতি, আর কিছু করতে না ইচ্ছে করলে মোবাইল নিয়ে টিপাটিপি; এই কাজ!

সাধারণত খুব সকালে উঠার অভ্যাস আমার। কিন্তু গতরাতে ঘুম ঠিক মত হয় নি বলে বিছানা ছেড়ে উঠতে বেশ দেরি হয়ে গেল। উঠেই যেন মনে হল স্বপ্ন দেখেছি আমি! কারণ অহনা বসে আছে চেয়ারে। আমাকে দেখে মিটিমিটি হাসছে। মনে হাজারো প্রশ্ন এখন উকিঝুকি মারছে। হয়তো অহনা সেটা বুঝতে পারছে আমাকে দেখেই। অহনা আমার পাশের বাসায় থাকে। মা হারা মেয়ে, বাবা থাকে সারাদিন অফিসের কাজ়ে ব্যস্থ। তাই মেয়েকে তেমন সময় দিতে পারেন না। তাই সে সময় অসময়ে আমার আম্মার কাছে আসে। আমার মা অহনাকে খুব পছন্দ করেন। নিজের মেয়ের মত দেখেন।

অহনাঃ কেমন আছেন?

আমিঃ ভাল (বিরক্ত হয়ে)

অহনাঃ খুব বিরক্ত নাকি আমার উপর?

আমিঃ নাহ! তা তুমি এখন এখানে?

অহনাঃ আসলাম আপনাকে দেখতে

আমিঃ কেন, আমাকে দেখার কি আছে?

অহনাঃ তা যদি বুঝতেন তাহলে ............

কথা শেষ না করেই অহনা রুম থেকে বিদায় নিল। আর আমিও হাফ ছেড়ে বাচলাম। এই মেয়েটাকে কেন জানি আমার ভাল লাগে না। সেটা অহনা হয়তো বোঝে কিন্তু তারপরও পিছু ছাড়ে না।

মোবাইলটা হাতে নিয়েই আবার চমকে উঠলাম। সাতাশটা মিসকল! আমি হঠাৎ করেই এমন গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হলাম কি করে মাথায় আসলো না। মোবাইল ঘটে যা বুঝলাম তা হল গতকালের সেই অচেনা নম্বর থেকেই কল দেয়া হয়েছে আমাকে। কৌতুহল সামলাতে না পেরে কল দিলাম সেই নম্বরে। ২ /৩ টা রঙ এর পর ফোন ধরার আওয়াজ পেলাম।

আমিঃ হ্যালো, কে আপনি? এতো বার বার ফোন দিচ্ছেন কেন?

ওপাশ থেকেঃ (কিছুক্ষণ চুপ)...... আসলে ......

আমিঃ আরে কি হল? এত ভনিতা করছেন কেন? ফাজলামী করার জায়গা পান না?

ওপাশ থেকেঃ আ... মি লিজা।

আমিঃ কোন লিজা?

ওপাশ থেকে খট করে ফোন রাখার আওয়াজ পেলাম। মনে হয় রাগ করেছে সে!

২।
পুরোনো ছবির আলবাম ঘেটেঘুটে আবিষ্কার করলাম লিজা আমার সেই ছোটবেলার বান্ধবী। যখন ক্লাস ৫ / ৬ এ পড়ি তখন থেকেই ওর সাথে আমার পরিচয়। প্রথম প্রথম ওর সাথে কথা বলতে চাইতাম না। একটু বেশী সুন্দরী আর দেমাগী হওয়ায় ওর ধারে কাছে ঘেষতে ইচ্ছে করতো না। যদিও লোকমুখে শুনেছিলাম আমার প্রতি নাকি সে বিশেষভাবে দূর্বল। যদিও খুব একটা পাত্তা দিতে ইচ্ছে করতো না। অনেকটা ড্যাম কেয়ার ভাব নিয়ে চলাটাই আমার পছন্দের। কিন্তু আস্তে আস্তে কি করে জানি লিজার সাথে আমার সখ্যতা গড়ে উঠতে শুরু করেছিল। লিজা যখন ক্লাস ৯ কি ১০ এ পড়ে তখন ওর পরিবার থেকে ওকে অন্যত্র বিয়ে দেয়া হয়েছিল। ছেলে নাকি কোটিপতি। বিদেশ থাকে। বিয়ের পর লিজাকে নিয়ে যাবে।

প্রিয় বন্ধুর বিয়েতে আমাদের ক্লাসের সবাইকে দাওয়াত দিয়েছিল ও। আমাকে অবশ্য স্পেশালভাবে দিয়েছিল। আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় শুধু একটা কথাই বলেছিল লিজা – “হয়তো কোনদিনো সুখী হবো না আমি!”

আমাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে চোখের পানি মুছতে মুছতে গাড়িতে উঠে চলে গিয়েছিল লিজ়া। আমি সেই কথার মানে আজো বুঝে উঠতে পারি নি।

যে কোন কারণেই হোক, লিজাকে আর ফোন দেই নি। তারপরও খুব ইচ্ছে করে ওর সাথে কথা বলতে। আজ এতো বছর পর............

৩।
বিকেলে গুলশানে টিউশনীতে গেলাম। ৩২ নম্বর রোডের আলিশান এক বাড়ি। কোটিপতি বাবার মেয়েকে পড়াই গত ২ বছর ধরে। ইছরে পাকা বলতে যা বোঝায় এই মেয়ে সেরকমই। পড়াশোনায় মনযোগ অনেক কম। এই মেয়েকে সামলানো অনেক কঠিন। অনেকবার চেষ্টা করেছিলাম এই টিউশনীটা ছেড়ে দিতে। কিন্তু মেয়ের বাবা এতো করে বললো যে না থেকে আর পারি নি।
এই মেয়ের পড়াশোনা ছাড়া সব কিছুতেই খেয়াল। একেক দিন একেক রকম বায়না ধরে। যেমন আজ বলছে আমার সাথে মুভি দেখতে যাবে। সরাসরি না করে দিলাম।
মেয়েও কম যায় না! সিনেমার ডায়লগ দেয়া শুরু করলো আমার সামনেই

“ওই ব্যাটা! এত বড় সাহস তোর!! তোর ঘরে কি মা - বোন নাই!!” :-*

ওর একরকম কান্ড দেখে হা করে তাকিয়ে থাকা ছাড়া আমার আর কিছু করার নেই।

১৫ – ২০ দিন পর,

যথারীতি টিউশনীতে যাবো বলে রেডি হচ্ছি। এমন সময় ফোন বেজে উঠলো। স্ক্রীণে দেখলাম আমার ছাত্রী ফোন দিয়েছে। হয়তো নতুন বাহানা ধরবে আজকে।

আমিঃ হ্যালো, হা বলো?

ছাত্রীঃ আজকে আমার বিয়ে,

আমিঃ তাই নাকি!! তা এরকম হঠাৎ?

ছাত্রীঃ আপনি কি খুব উল্লাসিত?

আমিঃ তা তো বটেই। তোমার বিয়ে।

ছাত্রীঃ আপনি আসলে একটা আজব লোক! মেয়েদের মনের কথা আপনি বুঝবেন না কোনদিনও। হয়তো আপনি সুখে থাকবেন কিন্তু আমি .........

খট করে ফোন রাখার শব্দ পেলাম ওপাশ থেকে।

কিছুই বুঝতে পারছি না কি করবো এখন!

৪।
১ মাস পর কোন এক বিকেলে,

বাসার কলিং বেলটা বেজে উঠলো। আশেপাশে কেউ না থাকায় আমি নিজেই দরজা খুললাম। দরজা খুলেই দেখি অহনা আমার সামনে দাঁড়ানো। অপরূপ সুন্দর লাগছে তাকে আজকে। খুব সুন্দর করে সেজে এসেছে সে। তার এমন সাজগোজ করা কারণ জানতে চাই নি। শুধু তার দিকে অপলক তাকিয়ে ছিলাম অনেকক্ষণ যাবত। হয়তো এই প্রথম এই মেয়েটাকে ভাল লাগলো মন থেকেই।

কিছু বলতে যাবো তার আগেই অহনা বলো "এটা কার্ডটা ধরেন"।

আমিঃ কিসের কার্ড?

অহনাঃ আমার বিয়ের।

আমিঃ কিন্তু আমার যে কিছু বলার ছিল ----

অহনাঃ (উদাস দৃষ্টি) বড্ড দেরি করে ফেলেছেন।

আমিঃ হবে হয়তো!

এভাবে করেই হয়তো সবকিছুতেই দেরি করে ফেলছি আমি। আর তা থামবে বলে মনে হয় না। কিছুই হবে না আমাকে দিয়ে
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×