হায়রে সমাজ! সমাজের শিক্ষা ব্যবস্থা!!
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখে রীতিমত হতবাক। ছে জে,এস,সি ও জে, ডি, সি, পরীক্ষা পরবর্তী দিন সকাল ১০ টায় শুরু হলেও অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষার পূর্ব রাতে সেই বিষয়ের প্রশ্ন পেয়ে যায়।
তাছাড়া বিভিন্ন সাইট গুলো পরীক্ষার পূর্ব রাতে প্রশ্ন পাশ করে পরের দিন সেই পেইজের এডমিনগণ তাদের নিজেদের কে বেশ বীর হিসেবে তুলে ধরেন। “বলছি না আমার সাজেশন শতভাগ কমন পড়বে।” তারা এই জাতির সাথে এত বিশাল প্রতারণা করে নিজেদেরকে বীরত্বের সাথে তুলে ধরে তাদের পেইজের ভিজিটরদের কাছে। আমি যদিও পেইজগুলোর নাম উল্লেখ করতে চাই না। ধীক্কার তাদের এই সাময়িক খ্যাতির!
অথচ তারা এই সকল ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা একবার ও চিন্তা করার চেষ্টা করেনি। পরবর্তীতে এরা যখন বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদেরকে তুলে ধরবে তখন কি হবে তাদের অবস্থা!
আসলে বেশ খারাপ লাগছে ঐ সকল ছাত্রছাত্রীদের প্রতি যারা A+ পাওয়ার জন্য সারা বছর বিভিন্ন কোচিং সেন্টার, স্কুল, গৃহশিক্ষক ও পরিবারের লোকজনের কাছ থেকে অনেক সহায়তা নিয়ে তাদের চেষ্টা চালিয়ে গেছে। আর অথচ অনেক ছাত্র ছাত্রী সারা বছর পড়ালেখা না করে এই প্রশ্ন পাশ করে তাদের সমান ফলাফল করবে। তাহলে আমাদের এই জাতি একজন ছাত্র বা ছাত্রীকে মুল্যায়ন করবে কিভাবে? তার রেজাল্ট দিয়ে না যোগ্যতা দিয়ে? যেসকল ছাত্র ছাত্রীরা সারা বছর প্রচন্ড পরিশ্রম করে ও A+ মিশ করবে তখন তাদের পিতা মাতা তাদের কে ঐ সকল ছাত্র ছাত্রীদের সাথে তুলনা করতে শুরু করবে যারা সারা বছর পড়ালেখা না করে প্রশ্ন পাশ করে A+ তুলে নিবে; কিন্তু পিতামাতা কখনো তা বুঝতে চেষ্টা করবে না। ফলে তারা তাদের সন্তানদের উপর চালাবে মানসিক অত্যাচার। অনেক সময় দেখা যাবে এই মানসিক চাপ সহ্য করতে না পেরে এই সকল ছাত্র ছাত্রীরা নিজেরা বিপথগামী হতে শুরু করবে। এমন কি নিজেদেরকে মানসিক যন্ত্রনা থেকে মুক্ত রাখতে হাতে তুলে নিবে নেশা জাতীয় বস্তু সমূহ। এভাবে ঝরে যাবে অজস্র কোমল প্রাণ! সত্যিকার অর্থে এর জন্য দায়ী আমাদের অচল শিক্ষা ব্যবস্থা, সমাজ এবং সমাজের মানুষের মানুষিক অবস্থা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


