শিকার-২
২৫ শে জুলাই, ২০১০ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তানজিমা ম্যাডাম কাজ করেন একটা স্কুলে। আদর্শ স্কুল। নিয়মিতই তিনি রিক্সায় আসা যাওয়া করেন। এলাকার রিক্সাওয়ালারা অনেকেই তার পরিচিত। এদের মধ্যে একজন একটু ব্যাতিক্রম। উনি গেটে আসলেই এই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে সবার আগে আসে। অন্য রিক্সাওয়ালারা এতে একটু বিরক্ত হয়। একদিন দেখা গেলো ছেলেটি নেই। সেদিন ম্যাডামের একটু দেরীই হয়ে গেল স্কুলে যেতে। পরদিন আবার সে এলো। যেতে যেতে গতকাল না আসার কারণ বললো। গতকাল সে এখানে আসার জন্য রিক্সা বের করেছে। হঠাৎই একটা মিনিবাস পিছনে ব্যাক করে এসে তার রিক্সার সামনের চাকাকে দুমড়ে দেয়। সাড়ে তিনশো টাকা লেগেছে। এরপর কাল সারাদিন প্রায় না খাওয়া। ছোট ছোট বাচ্চাগুলোর খিদের কান্না সহ্য করা যায়না। এখনো দুশো টাকা মিস্ত্রী পায়। কান্নায় রিক্সাওয়ালার গলা বুঁজে গেছে। ম্যাডাম আপ্লুত। বললেন, ঠিকাছে তুমি কাল আমার কাছ থেকে দুশো টাকা নিয়ে নিও। পরদিন, স্কুল থেকে ফেরার পথে ম্যাডাম রিক্সাওয়ালাকে দুশো টাকা দিলেন। রিক্সাওয়ালা বললো, আপা আর একশো টাকা দেন। সামনের মাসে আপনাকে তিনশো টাকাই দিয়ে দিবো। ম্যাডাম টাকাটা দিলেন।
পরদিন রিক্সাওয়ালা আর এলোনা।
পরদিনও না।
তার পরদিনও না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন