somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখের বিশেষ যত্ন নেয়ার পদ্ধতি

৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চোখের যত্নবিষয়ক
টিপস পেতে
:)

চোখ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখে দৃষ্টিশক্তি না থাকলে পৃথিবী অন্ধকার। কালো হরিণ চোখ নিয়ে কজনই বা জন্মায়। তাই বলে যারা হরিণ-নয়না নন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি চোখ দুটোকে সত্যিই সুন্দর করে তুলতে চান তাহলে নিয়মিত চোখের ব্যায়াম করবেন। আর চোখে মেক-আপ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করলে চোখের সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন।

চোখে মেক-আপ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম [/sb

১. চোখের মেক-আপ ব্যবহারের সময় তাড়াহুড়ো করবেন না।

২. চোখের পাতার ওপর যেখানে আই-শ্যাডো ব্যবহার করা হয় সেখানে মানানসই আই-শ্যাডো ব্যবহার করুন। পোশাকের সাথে রং মিলিয়ে করতে পারলে সবচেয়ে সুন্দর লাগবে। আর যদি তা না হয় তাহলে এমন শ্যাডো ব্যবহার করুন যেন স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে। হালকা ব্রোঞ্জ কিংবা হালকা গোল্ডেন ব্রোঞ্জ রঙের শেড সাধারণভাবে ভালো লাগে।

৩. দিনের বেলায় উজ্জ্বল গাঢ় রং ব্যবহার করবেন না।

৪. রাতের বেলায় উজ্জ্বল গাঢ় রং ব্যবহার করতে পারেন।

৫. আপনার চোখ যদি ছোট হয় তাহলে চোখের বাহির দিকে পেন্সিল দিয়ে প্রায় নিচে এঁকে নিলে আপনার চোখ একটু বড় দেখাবে। চোখের পাপড়ি বড় দেখানোর জন্যে মাসকারা ব্যবহার করা যেতে পারে। তবে মাসকারা ব্যবহার করারও নিয়ম রয়েছে। যেমন, মাসকারার ব্রাশটি নিচ থেকে টেনে ওপরের দিকে উল্টিয়ে লাগাবেন ওপরের পাপড়িতে।

নিচের পাপড়িতে খুব যত্ন করে লাগাতে হবে যাতে চোখের নিচের ত্বকে লেগে না যায়। মাসকারার ব্রাশ এ ক্ষেত্রে টানবেন নিচের পাপড়ির ওপর বসিয়ে নিচের দিকে। প্রথম একবার লাগানোর পর শুকোতে দিন। তারপর দ্বিতীয়বার লাগালে এতে চোখের পাপড়ি ঘন ও বড় দেখাবে।

যাদের চোখ বড় তাদের বেলায় তেমন সমস্যা নেই। যেভাবেই পেন্সিল দিয়ে অাঁকুন খারাপ লাগবে না। তবে তারা যদি আই-শ্যাডো লাগানোর পর পেন্সিল দিয়ে শুধু ওপর থেকে এক চোখের কোণের দিকটা একটু ঘন কালো করে নিচের অংশে সামান্য হালকা চিকন করে অাঁকেন তাহলে ভালো লাগবে। তারপর মাসকারা লাগিয়ে দিন, দেখতে অপরূপ

চোখের বিশেষ যত্ন নেয়ার পদ্ধতি:-*

১. চোখের ব্যায়াম করতে হবে। মাঝে মাঝে চোখ বন্ধ করে চোখের বিশ্রাম দিতে হবে।

২. অনেকের চোখের কোণের দিকটায় কাকের পায়ের মতো চিরিক ফাটা রেখা দেখা যায়- একে বলে বলিরেখা। এ বলিরেখা আপনি প্রাকৃতিক উপায়ে দূর করতে পারেন। কাঁচা গোল আলু থেঁতো করে বলিরেখাগুলোর ওপর দিয়ে ১৫/২০ মিনিট চোখ বন্ধ করে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মনে রাখবেন ভ্রূ কুঁচকে চোখ কুঁচকাতে থাকবেন না। তাহলে অল্প বয়সে বলিরেখা পড়তে পারে। সবসময় স্বাভাবিক দৃষ্টিতে তাকাবেন।

৩. অনেকের চোখের তলায় কালো দাগ পড়ে থাকে। সেক্ষেত্রে বেশি রাত জাগবেন না। প্রচুর পরিমাণে পানি খাবেন। রোজ ৫/৭ মিনিট কাঁচা কচি শসার রস লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

৪. চোখ ক্লান্ত লাগলে চোখ বন্ধ করে কাঁচা শসার দুটো চাক দুচোখের ওপর রেখে শুয়ে থাকুন ১০ মিনিট। পা দুটো বালিশের ওপর রাখুন। কিছুক্ষণ পর দেখবেন দুচোখে ঠান্ডা-সতেজ অনুভব হচ্ছে।

৫. সূর্যের আলোতে অনেকেরই চোখ জ্বালা করে, চোখে পানি আসে, চোখ কুঁচকে তাকাতে হয়, এটা চোখের জন্যে ক্ষতিকর। চোখ কুঁচকে তাকানোর ফলে বলিরেখা পড়তে পারে। তাই দিনের বেলা সূর্যের আলো থেকে চোখকে বাঁচাতে সানগ্লাস ব্যবহার করবেন।

৬. চোখে মেক-আপ নিয়ে থাকলে তা অবশ্যই

কোনো ক্রিম বা অলিভ অয়েল তুলোয় ভিজিয়ে তুলে নিয়ে ভালো ভাবে চোখ ধুয়ে নেবেন।:-/

৭. রাতে কখনই চোখে মেক-আপ নিয়ে শোবেন না।

৮. দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্যে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাবেন।

আমার সাথে বকবক করতে আমাকে এড করুন
আমার Facebook Group
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

প্রেরণা

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৬

প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ

যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×