লেখাটি আগে এই সাইটে প্রকাশিত হয়েছে###কিডনি রোগ নীরব ঘাতক, যা জীবনের গতিকে থামিয়ে দিতে পারে। কিছু সহজ বিষয় মেনে কিডনি রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি আমরা।###বিস্তারিত লেখাটি পড়তে চাইলে ###ফিট এবং কর্মঠ থাকুনঃফিট থাকলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে থাকে, যা ক্রনিক (দীর্ঘস্থায়ী) কিডনি রোগের ঝুঁকি কমায়। আর কর্মঠ থাকলে কিডনির কার্যকারিতা বাড়ে। এই বিষয়ে বিশ্ব কিডনি দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল- মোভ ফর কিডনি হেলথ। নিয়মিত হাঁটা, দোড়ানো, সাইকেল চালানো কিডনি এমনকি সার্বিক সুস্বাস্থ্যের জন্যে ও অনেক উপকারি। ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুনঃডায়াবেটিস রোগিদের অর্ধেকেরই কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই যাদের ডায়াবেটিস আছে, কিডনি ঠিকমত ফাংশনিং করছে কিনা তা নিয়মিত চেক করানো প্রয়োজন। ডায়াবেটিস থেকে যে কিডনি রোগ হয় তা যদি শুরুতে ধরা যায়, তাহলে এটি প্রতিরোধ করা ও সহজ হয়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখা খুব গুরুত্বপূর্ণ।###নিয়মিত ব্লাড প্রেসার পর্যবেক্ষন করুনঃ######অনেকেই জানেন যে উচ্চ রক্তচাপ স্ট্রোক এবং কখনও কখনও হার্ট এটাকের অন্যতম কারন। খুব অল্প মানুষই জানেন যে উচ্চ রক্ত চাপ কিডনি রোগের ও অন্যতম কারন। স্বাভাবিক রক্ত চাপের গতি হচ্ছে ১২০/৮০ এবং যখন আপনার রক্তচাপ ১৪০/৯০ এর উপরে থাকবে, আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং নিয়মিত ব্লাড প্রেসার নিয়মিত মনিটর করতে হবে।######সুষম খাবার খান এবং ওজন নিয়ন্ত্রনে রাখুনঃ######সুষম খাবার এবং স্বাভাবিক ওজন ডায়াবেটিস, হার্টের রোগ এবং কিডনি রোগ প্রতিরোধ করে। পরিমানমত লবন খান, খাবারে আলাদা লবন নেয়া বাদ দিন। সারা দিনে ৫-৬ গ্রামের বেশি যাতে লবন গ্রহন না হয় সে দিকে নজর দিন। প্রক্রিয়াজাত খাবার এবং রেস্তরাঁর খাবার পুরোপুরি বর্জন করুন।######পরিমানমত বিশুদ্ধ পানি পান করুনঃ######সারাদিনে পর্যাপ্ত পরিমান পানি ও তরল জাতীয় জিনিস পান করুন। প্রতিদিন কমপক্ষে ১.৫-২ লিটার পানি পান করুন। পর্যাপ্ত পানি কিডনিকে সোডিয়াম, ইউরিয়া, এবং টক্সিন শরীর থেকে বের করতে সাহায্য করে যা কিডনি রোগ প্রতিরোধ করে। যাদের কিডনি পাথর হয়েছে, তারা প্রতিদিন ২-৩ লিটার পানি পান করতে হবে যাতে আবার পাথর না হয়।######ধূমপানকে না বলুনঃ######ধূমপান কিডনিতে রক্তের প্রবাহ কমিয়ে দেয়। আর যখন কিডনিতে রক্ত প্রবাহ কমে যায়, কিডনি ঠিকমত কাজ করতে পারে না। শতকরা ৫০ জন ধূমপায়ীদের কিডনি ক্যান্সার হওয়ার প্রমান পাওয়া গেছে।######নিয়মিত কিডনি ফাংশন চেক করান যদিঃ######আপনার ডায়াবেটিস থাকে###হাইপারটেনশন থাকে###শরীরে অতিরিক্ত ওজন থাকলে###বাবা-মা, পরিবারের অন্য কারও কিডনি রোগের ঘটনা থাকলে।###আফ্রিকা বা এশিয়ার অধিবাসী হলে।###আপনার স্বাস্থ্য সংক্রান্ত আরও চমৎকার কিছু লেখা পড়তে চাইলে ঘুরে আসুন ঃ আপনার স্বাস্থ্য ######Cridet:######Mahbub Alam######bubHow facebook page######bubHow facebook group
কিভাবে আপনার কিডনি ভালো রাখবেন
নদীর টানে, সবুজের গানে
বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)
৩. নিষিদ্ধ স্বর্গ
পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।