আর কোন ভাইকে হারাতে চাই না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ বুয়েটের যে সম্রাট সড়ক দুর্ঘটনায় অকালে চলে গেল তার বয়সী আমার ছোট ভাই আছে। এখন এটাই চিন্তা কোন সময় আবার কোন সম্রাট চলে যায় দুর্ঘটনায়। কিছুদিন আগেও পলাশী বাজারের রাস্তায় বুয়েটের এক ভাই দুর্ঘটনার শিকার হয়ে অকালে চলে গেছেন। কয়েকদিন যানবাহন চলাচল সীমিত হলেও পুনরায় আগেরই অবস্থা। ফুলার রোড়ে কদিন আগে মটরসাইকেল দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়। ঢাবি বুয়েট কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র-ছাত্রীই নিরাপদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যত্রতত্র যানবাহনের চলাচল। বুয়েটের ভেতর দিয়ে লেগুনা-বাস যাতায়াত করে। গেটের কর্মীরা বসে বসে তামাসা দেখে বোধ হয়। কাউকেই খুজে পাওয়া যায় না কোন সময়ই। এখনই সময় প্রতিরোধের। সচেতন হওয়ার। আমরা আর কোন ভাইকে হারাতে চাই না আমাদের ক্যাম্পাসের বুক হতে। বিশ্ববিদ্যালয়ের সনদপত্রের বদলে মৃত্যুর সনদ পত্র দিতে চাই না আমাদের পিতা-মাতাকে।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।