আজ যে শিশু, পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।
আজ যে শিশু, মায়ের হাসিতে ভেসেছে
আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই।
রেললাইনের পাশেই নয়, অন্ধকার সিঁড়িতেও নয়
প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝরনাধারায়।।
শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক।
হাসি আর গানে ভরেই যাক, সব শিশুর অন্তর
প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসায়।।
শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক।
(রেঁনেসার থার্ড ওয়র্ালড এলবাম থেকে)
[link|http://www.esnips.com/nsdoc/9a249929-b47d-4f61-b326-ab1392f6a061/?action=forceDL|kybyb GLv
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


