প্রতিবছর একুশকে ঘিরে এই একটা নাটক করা হয়। প্রতি বছরই একটা অস্বচ্ছ প্রক্রিয়ার ভিতর দিয়ে বাছাই করা হয় কিছু লোককে। এ সম্বন্ধ্যে উল্লেখযোগ্য কিছু কোথাও কোনদিন পাইনি।
এবার ভাবছিলাম হয়ত স্বচ্ছ কিছু হবে। কিন্তু সাহিত্যে বিচারপতি হাবিবুর রহমান, মোহাম্মদ মাহফুজউল্লাহ, সংগীতে আনোয়ার পারভেজ (মরনোত্তর), চারুকলা -আলোকচিত্রে এম এ বেগ (মরনোত্তর) এবং নাটকে ড. সেলিম আল দীন। (সুত্র প্রথম আলো, 20 শে ফেব্রুয়ারী)
কিসের ভিত্তিতে? কারা কারা কিভাবে এটা ঠিক করলেন? আর কাকে কাকে বিবেচনা করা হয়েছিল? এতবড় একটা জাতীয় পুরষ্কারে স্বচ্ছতার এত অভাব কেন?
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



