দুইশতের দ্্বারপ্রান্তে এসে ভাবলাম আমার ব্লগের তথ্যগুলো নিয়ে একটু ঘেঁেট দেখা যাক। প্রতিটা পোস্টে কতটা কমেন্ট পড়ল সেটা একটা ভাল সুচক হতে পারে। সবগুলো তথ্য নিতে গিয়ে লক্ষ্য করলাম কতগুলো পোস্টের কমেন্ট আসলে আমার কারনে আসেনি। এরকম তিনটা পোস্ট হচ্ছে
পোস্ট 91 - জেনে নিন নতুন ফিচার (228 টি কমেন্ট বাদ)
পোস্ট 114 - কৌশিকের সাক্ষাৎকার (118 টি কমেন্ট বাদ)
পোস্ট 194 - হ্যাকার পাজল (ফ্লাডিংয়ের শিকার, 643 এর বদলে 43 টা ব্যবহার করেছি)
এই তিনটে বাদ দিয়ে বাকিগুলো পোস্ট করে ট্রেন্ড কার্ভ প্লট করে দেখি 130 থেকে 160 এর মধ্যে আমার কমেন্টের সংখ্যা বেশী ছিল। তারপর আমার জনপ্রিয়তা কমতির দিকে। লক্ষ্য করে দেখলাম ওইসময় আমেরিকায় পড়তে আসা নিয়ে সিরিজটা লিখেছি আর স্যাটায়ার লিখেছি বেশ কিছু। হুমম তাহলে এইগুলো পাঠক টানে বেশী!!
ব্লগে কি পেলাম? লেখালেখি করার সাহস, নিজেকে শানিয়ে নেয়া, খুব ভাল কিছু বন্ধু আর লেখা প্রকাশের চমৎকার প্লাটফর্ম। ব্লগে কি দিলাম? বেশ কিছু মোটামুটি থেকে ভাল ধরনের লেখা, কিছু সফটওয়্যার টুলস আর সবার জন্য ভালোবাসা।
লেখা লেখির জন্য আমার ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে
201 - ড: ইউনুসকে চিঠি
202 - 203 - পেরীর থিয়োরীর উপর আরো কিছু
204 - 208 - ব্লগিংয়ের জন্য কিভাবে লিখতে হবে
209 - 220 - একটি উপন্যাস
221 - 224 - ধর্ম ও মনস্তত্ত্ব
প্রায় একবছর হলো লিখছি। অনেক ব্লগারের ব্যাক্তিগত সুখ: দুখের সাথে জড়িয়েছি। অনেকের মন:ক্ষুন্নের কারন হয়েছি। এভাবে ধীরে ধীরে হয়ে গেছি এই ব্লগ পরিবারের একজন। জানিনা আর কতদিন চালিয়ে যাব। তবে যতদিন আছি ভাল কিছু উপহার দিতে চাই আপনাদের। দোয়া রাখবেন যেন সুস্থ মনে সুস্থ বিষয়ে সুস্থভাবে ব্লগিং করে যেতে পারি। ভাচর্ুয়াল সমর্্পকের দাবিতে এর চেয়ে বেশী কিইবা চাইতে পারি!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


