গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে বিরাট এক পর্বতমালা। সে বিশালত্বের আন্দাজ খুব মুশকিল। কোন কোন জায়গায় মাইলখানেক গভীর, সমুদ্রথেকে আট হাজার ফুট উপরে অবস্থিত 277 মাইল লম্বা গ্র্যান্ড ক্যানিয়নের বিশালত্বের তুলনা মনে হয় সমুদ্রের সাথে করা যেতে পারে। তখন কেবলই মনে হয় - আহ আমরা কত ক্ষুদ্র, তুচ্ছ এই সব বিশালত্বের কাছে!
গ্র্যান্ড ক্যানিয়নটা এত বড় যে পুরোটা দেখে ফেলা মোটামুটি কারো পক্ষেই সম্ভব নয়। আমরা যাচ্ছি একদিনের একটা ছোট্ট টুরে। গ্র্যান্ড ক্যানিয়নের তিনটা অংশ আছে। দক্ষিন বলয়, উত্তর বলয় আর মাঝের অংশ। আমাদের শহর থেকে কাছে হবে দক্ষিন বলয়। সময় লাগবে সাড়ে চার ঘন্টার মত।
জীবন বড়, অনেক বড়। আর এসব সমস্ত উপলব্ধিগুলো হয় এধরনের বিশালত্বের মাঝে গেলে। তখন মনে হয়, থাকনা ধর্মান্ধ, নীচু মানসিকতার মানুষগুলো পিছনে পড়ে। মানুষের বিশাল শোভাযাত্রায় এধরনের গুটিকয়েক এনোমালি থাকবেই। তবুও এগিয়ে যেতে হবে, যেতেই হবে।
[লিংক=যঃঃঢ়://বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/ঐরংঃড়ৎুথড়ভথঃযবথএৎধহফথঈধহুড়হথধৎবধ]গ্র্যান্ড ক্যানিয়নের ইতিহাস[/লিংক]
[লিংক=যঃঃঢ়://িি.িপৎুংঃধষরহশং.পড়স/মৎধহফপধহুড়হ.যঃসষ]গ্রান্ড ক্যানিয়নের কিছু তথ্য[/লিংক]
ছবিতে দেখা যাচ্ছে এক লোক গাড়ি নিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের এক পাশ থেকে আরেক পাশে লাফ দিচ্ছে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৭ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



