ভাবছিলাম একটা উপন্যাস লিখব। বরং বলা যায় লেখার চেষ্টা করে দেখব। মূল যে বিষয় উপস্থাপন করব বলে ভাবছি সেটা মাথার মধ্যে আছে: স্থির। কিন্তু কিভাবে শুরু করব, কিভাবে আগিয়ে নেব সেগুলো নিয়ে একটু চিন্তায় আছি। একেকবার একেক ভাবে শুরুর কথা ভাবছি - আবার পিছিয়ে যাচ্ছি।
উপন্যাস কি? একটি দীর্ঘ গদ্য যা জীবনের স্রোতধারাকে উপস্থাপন করে। হয়ত জীবনের অনন্ত স্রোতধারার পুরোটা উপস্থাপন করতে পারেনা, কিন্তু ছোট গল্পের মতো এক আঁজলা জল নয় বরং উপন্যাস একটি নদী। রবীন্দ্রনাথ হয়ত এরকমই কিছু একটা বলেছিলেন। যাহ এখন গেলো আবার প্যাঁচ লেগে, ডেফিনিশন ধরে লিখতে গেলে সমস্যা। তাছাড়া সাম্প্রতিক প্রকাশিত বিখ্যাত লেখকদের কারো উপন্যাসই কি এই সুত্রে সত্যিকার উপন্যাস হয়ে উঠতে পেরেছে?
আবার ভাবছি, পুরোটা যে লেখব পাবলিক খাবে তো। আবার ভাবছি হোয়াদ্দা হেক, আমি তো আর ব্যবসা করতে যাচ্ছি না।
ফ্রাস্টেটেড খুবই ফ্রাস্টেটেড। আপনারা যারা কিছু জানেন তারা দু-চার পয়সা জ্ঞান ভিক্ষা দিন না এ অধমকে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




