বৌ জানাইল তাহার ড্রাইভিং শেখার লাইসেন্সের মেয়াদ ফুরাইয়া গিয়াছে। আমি বলিলাম, মর গিয়া। তাহাতে কি ছাড়া ছাড়ি আছে? সামনে কানাডা ভ্রমন সুতরাং পরিচয়পত্র হিসাবে হইলেও উহা নবায়ন করাইতে হইবে। যন্ত্রনার সমাপ্তি নাই!
সকাল সাড়ে ছয়টায় নিদ্রা হইতে জাগরন আমার জন্য নহে। অমন ভোরে বৌয়ের গুঁতায় নিদ্রা ভঙ্গ হইল। বলিলাম কিয়ের কি? একলা যাও। কে শুনিবে কাহার কথা। কর্ণে ধরিয়া প্রস্তুত হইতে বলিল। গজগজ করিয়া বলিয়া উঠিলাম, যন্ত্রনার সমাপ্তি নাই!
ঘরে ফিরিয়া কিয়ৎক্ষণ বাদেই হাজিরা দিতে হইল কর্মস্থলে। চোখে ঘুম তারউপর তিনকোনার পোস্ট পড়িয়া মিজাজ বিলা হইয়া গ্যাল। এর মধ্যে জুম্মার নামাজ পড়িতে যাইব এমন সময় পাকিস্থানী প্রফেসর আসিয়া ভ্যানতারা শুরু করিল। মনেমনে বলিয়া উঠিলাম, যন্ত্রনার সমাপ্তি নাই!
দুপুরের খাবার খাইতে বাহির হইয়া দেখি প্রকৃতি দেবী আগুন হইয়া আছেন। ১০৫ ডিগ্রী তাপমাত্রায় দেখিলাম আমার গায়ের চামড়া লালচে হইয়া জলিতেছে। এর মাঝে এক কাক আসিয়া করিয়া দিল হাগু। রাগে বলিয়া উঠিলাম, যন্ত্রনার সমাপ্তি নাই!
বাসায় ফিরিয়া মেইল বক্স চেইক করিয়া দেখি গত হপ্তায় রাস্তায় স্পিডিং করার জন্য ছবি তুলিয়া টিকেট পাঠাইয়াছে। ১৬২.৫০ ডলার জরিমানা। ছবিতে দেখা যাইতেছে আমি গান গাইতে গাইতে গাড়ি চালাইতেছি। মিজাজ বিলা। চিৎকার করিয়া বলিলাম - যন্ত্রনার সমাপ্তি নাই!
ফিরিয়া ব্লগে ঢুকিয়া দেখি হিমু বাবাজি আমারে টপকাইতে চাইতেছেন। মিজাজ বিলা হইল। লিখিলাম যন্ত্রনার সমাপ্তি নাই!
যন্ত্রনার দল - বানভাসি চলিবে, বানভাসি।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৭ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




