ক্ষুদ্রাণুগল্পঃবিষণ্ণতার বিচ্ছিন্নতায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চাঁদ
আমাদের বিছানায় যখন অল্প খোলা জানালার পাশ দিয়ে সরু, চিকন নদীর স্রোতের মতো একফালি জোছনা এসে পড়ে , সেই সময় তুমি যদি ঘুমিয়ে থাকো তখন আমি শব্দহীন ভাবে উঠে যাই, লুকিয়ে চলে যাই ছাদে আর কাউকে, কোনো একজনকে ফোন দিয়ে বলি-এসো জোছনাস্নান করি অথচ পরদিন সকালে তোমাকে অকপটে জানাই, কাল রাতের চাঁদ তোমার মতোই সুন্দর ছিল।
তারা
নয়মাস বয়সী বাচ্চাটির চারপাশে তার স্বজনেরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চাটি কিছু বুঝতে পারছিল না তবে তার মনে পড়ে কিংবা বলা যায় তার মাথার ভেতর ছবির মতো কিছু দৃশ্য ভেসে আসতে থাকে যে ক’দিন আগে তার দাদার পাশেও এভাবে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল, দাদা আর কথা বলেনি,ওকে আর কোলে নেয় নি কারণ দাদাকে একটি সাদা কাপড়ে আচ্ছাদিত করে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল যদিও বাচ্চাটি তার মানে বোঝেনি, এখন হঠাৎ করেই তার মা বলে ডেকে উঠতে ইচ্ছে করে, সে পারে না, সে মা ডাকতে শিখেনি,হয়ত সে বলত কোনো একদিন কিন্তু তার আগেই তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে ফেলা হয় এবং এই ধরনের কথা শোনা যেতে থাকে যে সেদিন আকাশে নাকি একটি তারা বেশি দেখা গিয়েছিল।
স্কুল পালানো কিশোর
স্কুল পালিয়ে খেলতে যাওয়ার মুহূর্তে রতন তার বাবাকে দেখে অন্য একজন মহিলার সাথে রিকশায় চেপে কোথায় জানি যাচ্ছে, তার মুখে মৃদু হাসি ফুটে উঠে আর এই হাসির পেছনের কারণ অনুসন্ধান করলে জানা যায় এভাবেই স্কুল পালিয়ে যাওয়ার সময় সে তার মা'কে দেখেছিল অন্য কোনো পুরুষের সাথে এবং তখন তার মন খারাপ হয়েছিল আর এখন মন খারাপে কাটাকাটি হয়ে সে সাম্যবস্থায় উপনীত হয়ে তৎক্ষনাৎ সিগারেট ধরাতে কোনো ভুল করে না।
ডাস্টবিন
ডাস্টবিনের পাশে একটা বাচ্চা আর কুকুরকে হোটেলের ফেলে দেওয়া খাবার একসঙ্গে খেতে দেখে একটু দূরে ফ্ল্যাটবন্দী স্বাস্থ্যবান শিশুটি হেসে গড়াগড়ি খায় যে কি’না কিছুক্ষণ আগে তার ভাই এর সাথে চিকেন ব্রোস্ট খাওয়া নিয়ে কাড়াকাড়ি করছিল এবং এখন ডাস্টবিনের দৃশ্যটি দেখে তার ভাই এর কাছে হেরে যাওয়ার দুঃখ ভুলে গিয়ে সে মা’কে ডেকে নিয়ে আসে, নিয়ে এসে বলে দেখো মা-কী ন্যাস্টি! তখন পথশিশু আর কুকুর একসঙ্গে ভাগাভাগি করে কিছু একটা খাচ্ছিল এবং মা বলে ওঠে worthless people।
উৎসর্গঃ
কৃষ্ণজলেশ্বর
২৩টি মন্তব্য ২৩টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।