উমরাও জান (2006)
০৯ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বলিউডে এখন রিমেক মৌসুম। ডনের পর হাতে এলো উমরাও জান। 1981 সালে উমরাও জান সিনেমাটি পরিচালনা করেছিলেন মুজাফফর আলী। 2006 এ পরিচালনা করলেন জে পি দত্ত। উমরাও চরিত্রে তখন অভিনয় করেছিলেন রেখা। এখন ঐশ্বরিয়া। নবাব সুলতান চরিত্রে অভিনয় করেছিলেন ফারুক খান। এখন করেছেন অভিষেক বচ্চন। আগের উমরাও জান কি সুপার হিট হয়েছিল? সম্ভবত হয়েছিল। না হলে এত বছর পর আবার রিমেক হওয়ার কথা না। তখন ক্রেজ ছিলেন রেখা। কিন্তু বোম্বের সাধারণ কাহিনীর মতো এর কাহিনী নয়। শেষ পর্যন্ত তারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো ধরনের কোনো কাহিনী। মির্জা হাদি রুসওয়া 1905 সালে এক বাইজির কাহিনী লিখেছিলেন উমরাও জান আদা নামে। কাহিনীটি আমিরান নামের এক বালিকার। প্রতিবেশী দুই পাচারকারী তাকে অপহরণ করে বিক্রি করে দেয় লখনৌ-এর এক কুঠিতে। যার মালিক খানম সাহেব। এ চরিত্রে অভিনয় করেন শাবান আজমি। এই খানমের কুঠিতে উমরাও এক বাইজি হিসাবে বেড়ে ওঠে। তার প্রেম হয় এক নবাব পুত্রের সঙ্গে। সে প্রেমের করুণ ইতি ঘটে এক ডাকু সর্দারের ষড়যন্ত্রে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বিপদে পড়ে উমরাও। সে ফিরে আসে ফৈজাবাদে। সেখানে পুরানা বাড়ি ঘর খুঁজে পায়। কিন্তু বাইজি বলে তাকে মা-ভাই গ্রহণ করে না। শেষ পর্যন্ত উমরাও ফিরে যায় তার বাইজি জীবনের দিকেই।
অভিনয়ে ঐশ্বরিয়া ও রেখার তুলনামূলক আলোচনা এখনই শুরু হয়েছে। কে জিতল কে জানে?
সিনেমাটাকে যত জাঁকালো মনে করেছিলাম, এটা ততোটা জাঁকালো নয়। তবে ভাবাবে উমরাও জানে নিষ্ঠুর ও করুণ কাহিনীটি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন