কাল রাতে ক্যাসিনো রয়াল দেখলাম
০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্যাসিনো রয়াল নিয়ে একটু আলাদা উত্তেজনা কাজ করছিল। কাল রাতে মোটামুটিভাবে সে উত্তেজনা সামাল দেয়া গেল। দেখলাম ইয়ান ফ্লেমিং-এর প্রথম আর বন্ড মুভি সিরেজের শেষ ক্যাসিনো রয়াল। বন্ড সিরিজের 21টার মধ্যে আমি দেখছি 9টা। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন ইয়ান ফ্লেমিং-এর প্রথম উপন্যাস নিয়েই মুভি হয়নি এতদিন। ক্যাসিনো রয়ালে ফ্লেমিং বন্ডকে গড়ে তুলেছেন। 00 খেতাব থেকে সিক্রেট সার্ভিসের 007 খেতাব পেয়েছে সে এ উপন্যাসেই। ছোট ছোট অভিযান করছে। খণ্ড খণ্ড অভিযান শেষ করে শেষে পেঁৗছাচ্ছে সেই জুয়া খেলার আসরে যেখানে বুটিশ সরকারের পক্ষ থেকে জুয়া খেলে অপরাধীকে জিততে দেবে না। অস্ত্রব্যবসায়ীদের পাওনা মেটাতে দেবে না। দুটি সুন্দর লাড়কি থাকলেও আর্লি বন্ড তেমন একটা ইয়ে হলো না দেখলাম। কিছু আছে। যা না থাকলেই নয়। বন্ড এখানে তেমন একটা নিষ্ঠুরও না। ডেনিয়েল ক্রেইগকে নিয়ে যতই বিতর্ক হোক তিনি আসলে আর্লিবন্ডের মতোই। বন্ডের সিগনেচার পাওয়া গেল শুধু শেষ দৃশ্যেই যখন সে মি. হোয়াইটকে গুলি করে বলে। মাই নেম ইজ বন্ড। জেমস বন্ড। মার্টিন ক্যামবেল গোলেডন আই করেছিলেন। মজা লেগেছিল। এবারও যথেষ্ট সচেতনতার সঙ্গে প্রথম জেমস বন্ডের ডকুমেন্টেশন করেছেন। খারাপ কী?
তবে লোকজন কেন এত দেখছে এই মুভি এটা আমার তেমন বোধগম্য হচ্ছে না। আমি তাস খেলা বুঝি না। জুয়া তো নয়ই। ফলে আমি তেমন একটা উত্তেজনা পাইলাম না। তবে অ্যাকশন, রোমানস আর ছোটাছুটিতে মজা পাইছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন