বিগ ব্রাদার শো ও শিল্পা শেঠি
১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল গার্ডিয়ানের ওয়েব পেজে চোখ রাখতেই চমকে উঠেছিলাম। হার্ড নিউজে শিল্পার ছবি কেন? জানতে পারলাম বিগ ব্রাদার টিভি শোতে অংশ নিয়ে সহশিল্পীদের বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন শিল্পা। শো'র আয়োজন চ্যানেল ফোর। শো টি প্রচারিত হওয়ার পর ব্রিটেন ভারতসহ নানা দেশে তীব্র বিতর্ক ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। আজ নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছে জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম থেকে একটা লাইন নিয়ে। সাম কনটেস্টান্টস ফিল মোর ইকুয়াল দ্যান আদারস। ব্রিটেনের পার্লামেন্টেও বিতর্ক হয়েছে।
গতকাল পর্যন্ত চুপচাপ ছিলেন শিল্পা। কিন্তু আজ তিনি বলেছেন, টিভি শোটিতে তিনি বর্ণবাদী মানসিকতার শিকার হয়েছেন। সহ আর্টিস্টরা তার সঙ্গে অনাকাঙিক্ষত ব্যবহার করেছেন। তারা তাকে বলেছেন, তার বস্তিতে ফিরে যাওয়া উচিত। সে সাদা হতে চায়এরকম সব অবমাননামূলক কথা। এই সহশিল্পীরা শোটিতে ছিলেন শিল্পার হাউসমেট। কয়েকজন শিল্পীকে একটি বাড়িতে রেখে তাদের কর্মকাণ্ড দেখানো হয় এই শোতে। শিল্পার প্রতি অন্য শিল্পীদের এই আক্রমণে তিনি মলিত হয়েছেন। সদাহাস্যজ্জ্বল শিল্পা স্বাভাবিক থাকতে গিয়েও পারেন নি। এই বর্ণবাদী শোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলেছে। প্রতিবাদ যখন তুঙ্গে তখন চ্যানেল ফোর আরেকটা মশকরা করলো। তারা বললো, এটা আসলে বর্ণবাদ নয়। এটা হলো সংস্কৃতি বা শ্রেণীর সংঘর্ষ। ক্লাশ অব কালচার। ফালতু একটা শব্দ ভালই রপ্ত করেছে তারা। কিছু হলেই ক্লাশ অব কালচার, ক্লাশ অব সিভিলাইজেশন!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন