somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গত বইমেলার স্মৃতি

০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে এক লা ফেব্রুয়ারি এসে গেল। এর মধ্যে বইমেলার উদ্্বোধন হয়ে যাওয়ার কথা। আজ যদি সন্ধ্যায় কোনো কারণে যেতে না পারি তবে কাল নিশ্চয়ই যাব। ফেব্রুয়ারিতে আড্ডা-উড্ডার রুটিতে নিশ্চিত একটা পরিবর্তন ঘটে। আজিজের আড্ডা অঘোষিতভাবে বই মেলায় চলে যায়। বইমেলার বহেড়া তলার লিটল ম্যাগাজিন চত্বরে অধিকাংশ আজিজীয় আড্ডাবাজ সমবেত হন। একেকটা চক্কর মেরে আবারও সেই বহেড়া তলায়। সেখান থেকে একেকটা চক্কর। বেশ হাঁটা হয়। গত বইমেলায় প্রতিদিন না গেলেও দুতিন দিনে একবার করে গেছি। তারপরও বইমেলাটা আমার জন্য বিশেষ একটা মেলা।
এর এক নম্বর কারণ আমার প্রথম গল্পের বইটা গত মেলাতেই প্রকাশিত হয়েছিল। বই মেলায় আসতে আসতে অবশ্য 20 তারিখ হয়ে গিয়েছিল। শেষ কয়েকদিন নিজের বইয়ের মজা ছিল।
প্রথম দিকে ছিল আমার ঘনিষ্ট কয়েকজন ঘনিষ্ট বন্ধুর বই প্রকাশের ঘটনা। 1998 সালে জাহাঙ্গীরনগরে আমরা তিন বন্ধু একই বছরে তিন সাবজেক্টে ক্লাশ শুরু করেছিলাম। মাদল হাসান বাংলায়, শুভাশিস সিনহা নাটক ও নাট্যতত্ত্বে, আমি আর্কিওলজিতে। শুভাশিস আর আমি ছিলাম রুমমেট। আমাদের তিনজনের বই গত মেলায় প্রকাশিত হয়েছে। মিরাকল। আমার প্রথম বই। শুভাশিসের মোটামুটি প্রথম বই। মাদলের প্রথম হার্ডকভার বই। শুভাশিসের বই প্রকাশ করেছিল ঐতিহ্য। ডেকেছিলাম জল। মাদলের বই বের করেছিল সুমত্থান। ঘুম এক নিঃশর্ত প্রেমের দেশ। আমাদের ফার্স্ট ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু তৌহিন হাসান জাবিতে যেত রেগুলার। সবাই ভাবতো তৌহিনও জাবির ছাত্র। তৌহিনের প্রথম বই রাষ্ট্রের ঘুণপোকা ও বিবিধ ঝিঁঝি গত মেলায় প্রকাশি করেছিল ঐতিহ্য। আমদের আরেক বন্ধু অশোক দাশগুপ্ত। ওর সঙ্গে আড্ডা হতো ঢাকা শহরে প্রথম প্রথম আসা যাওয়ার ক্ষণগুলোতে। অশোক ও আরও কয়েকজন বন্ধু পুরান ঢাকা থেকে নাটাই বের করতো। সেই অশোকের প্রথম বইও এসেছিল গত বইমেলায়। আমার বই আসতে দেরি হচ্ছিল বলে মাদল আমাকে নিজের বই উপহার দিয়ে শান্ত করতে চেয়েছিল। অন্যদের বই কিনে, কিনিয়ে, অটোগ্রাফ দিইয়ে বেশ মজা করা গেছে।
এবার আমাদের কারও বই হচ্ছে না। তবে পুরাতন বইগুলো আছে। হয়তো কিনতেও পাওয়া যাবে মেলায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×