সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৪
আকাশে নোটিশবোর্ডের লগে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সামহোয়ারে আমার এক বছর হয়ে গেল। প্রায়। অনেক ব্লগারের সঙ্গে দেখা হলো, অনেকের সঙ্গে দেখা হলো না। অনেকের লেখা পড়া হলো। অনেক লেখা পড়া হলো না। কিন্তু একজনের লেখা রেগুলার পড়তেই হয়। ইনি নোটিশবোর্ড। কে এই নোটিশ বোর্ড? অদৃশ্য, কাজের কথার কাজী, প্রশাসন? এই প্রশ্ন আমার মাথায় অনেকদিন ঘুরপাক খাচ্ছে। কিন্তু তার উদ্দেশ্যে কোনো দিনই কোনো চিঠি লিখি নাই। সমস্যা নাই, তাই চিঠি-চাপাতিও নাই। সামহোয়ারের অনুষ্ঠানে যাওয়ার সুবিাধা পেয়ে একবার ভেবেছিলাম না যাব না। নোটিশ বোর্ডকে দেখে যদি মন খারাপ হয়। যদি দেখি উনি কড়া লোক। খারাপ লোক। তবে খারাপ প্রভাব পড়বে। শেষে ভাবলাম যাই দেখি কী ব্যাপার। একেবারে 21 তলার ছাদে। পুরা ঢাকা শহর দেখা যায়। ওইখানে নোটিশবোর্ড। দেয়ালে কয়েকটা নোটিশবোর্ড টাঙ্গিয়ে বসে আছে। এক নোটিশ বোর্ড ঢুকতেই হাত মেলালো। আরেক নোটিশবোর্ড পরিচিত হলো। আরেক নোটিশবোর্ড ছবি তুললো। এক নোটিশবোর্ড মন খারাপ করে বসে থাকলো। এক নোটিশ বোর্ড এত ভাল। নোটিশবোর্ড বক্তব্য দিলো। বুঝালো। ত্রিভাষিক ওয়ার্কশপ হলো। মানে কাজের দোকান। লেখালখি প্রথম যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম লিখেই খাব। লিখে খাচ্ছি ঠিকই। কিন্তু যা লিখে খেতে চেয়েছিলাম তা লিখে আর খাওয়া যাচ্ছে না। এখন মনে হচ্ছে ব্লগিং করে খাওয়া যাবে। দুআনা রোজগার হবে। বিশ্বাস হচ্ছে না? নোটিশবোর্ড তো তাই বললো...
১৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।