স্তব্ধ চোখের মুগ্ধ আরাম থেকে হিমানী প্রপাতে
ফেননিভ শয্যার মতো শুয়ে আছো।
মৃতু্য, প্রেম, ঘাস, আকাশ, চৈতন্য, প্রভা
নিশ্চেতনা ও স্ফটিকের অস্তিত্ব নিয়ে
সমর্পিত হয়ে আছো
মৃত্তিকার গোপন ইচ্ছার কাছে।
এই দূর অশ্রুসম্ভুতবেদনা
বেঁচে থাকা থেকে
শুধু দৃষ্টিহীনতার ভারে মুক্ত হয়েছো।
নীলিমাসম্পাতে যে আকাশ
নিখিলের সমস্ত ক্ষীণপ্রভাকে পান করে ফেলে
সেই ভারাক্রান্ত উজ্জ্বলতার আড়ালে চলে গেছো
দেহ রেখে, একা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


