somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঁ বদ্রিলার মারা গেছেন

০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ কারো মৃত্যুর জন্য সত্যিই প্রস্তুত ছিলাম না। তারপরও নিউজসাইটগুলো খুলে প্রথমেই একটা মৃত্যু সংবাদই পড়তে হলো। গতকাল ৬ মার্চ মারা গেছেন জঁ বদ্রিলার। ৭৭ বছর বয়সে। তার জন্ম হয়েছিল ১৯২৯ সালে। মারা গেলেন ৬ মার্চ ২০০৭-এ। মিডিয়া নিয়ে আমার ক্রমবর্ধমান আগ্রহের সূত্রেই আমি বদ্রিলারের লেখা ও ধারণাগুলোর সঙ্গে পরিচিত হয়েছিলাম। জীবিত অবস্থায় তার চিন্তার সাথে পরিচিত হতে পেরেছিলাম বলে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয়।
সহজভাবে বললে আমরা আজ যে পরিস্থিতির মধ্যে বাস করছি তার একজন পর্যবেক্ষক তিনি। আমরা যে পরিস্থিতিকে মোকাবেলা করছি তার ভাষ্যকারও তিনি। মিডিয়াতাড়িত নতুন পৃথিবীতে পন্য, কনিজিউমার আর নাগরিকদের নানামাত্রিক সম্পর্কের তাত্ত্বিক রূপকার ও দার্শনিক বদ্রিলার। এই সোসাইটি কীভাবে একজিন মানুষের পরিচিয় তৈরি করে? বদ্রিলার বলেন তুমি যা ক্রয় করো তা-ই তোমার আইডেন্টিটি। তাকে বলা হতো পোস্টমর্ডান গুরু। পোস্টমডার্নিজন ও পোস্টস্ট্রাকচারালিজম তিনি কাজ করেছেন। তিনিই প্রচলন ঘটিয়েছেন হাইপাররিয়েলিটি শব্দটির। যে ধারণাটির অন্তস্থলে শপিং মল, বিনোদন পার্ক, টেলিভিশন সিনেমা আর খবরের তৈরি করা ফিগারগুলো আমাদের সাধারণ জীবনের অর্থ ও প্রকৃত পরিস্থতিকে নতুন করে নির্মাণ করছে। আর যখন ইলিউশন শাসন করে তখন মানুষ রিয়েলিটির অনুসন্ধান বন্ধ করে দেয়।
তিনি এখনকার মিডিয়া বিস্ফোরণকে আখ্যায়িত করেছেন যোগাযোগের শীর্ষসুখ হিসাবে। তিনি বলেছিলেন, দস্বাধীনতা কী? স্বাধীনতা হলো হয় একটি গাড়ি কেনা নয়তো অন্য এরকটি গাড়ি কেনা। এটাই স্বাধীনতার ভান।'
বদ্রিলার বলেন, বর্তমান দগ্লোবাল' সোসাইটিতে যোগাযোগ মাধ্যমের উত্থান অর্থ বা মানের বহুবিস্তার ঘটিয়েছে। অর্থের আপন সূত্র ভিন্নকাতে প্রবাহিত হয়েছে। মার্শাল ম্যাকলুহানের গ্লোবাল ভিলেজ নয়, অন্য একটি পৃথিবীতে যেখানে অর্থ আক্রান্ত হয়েছে। সমাজ পরিবর্তিত হয়েছে জড় জনসমষ্টিতে। বাস্তবতা তার অস্তিত্বের নিজস্ব পরিচয়সূত্রগুলো হারিয়ে ফেলেছে।
সমকালীন পৃথিবীর খুব কম বিষয়ই আছে যা বদ্রিলার অ্যাড্রেস করেননি। কিন্তু খুব বেশি পাঠকের সঙ্গে তার পরিচয় ঘটেনি। কারণ তার লেখা কঠিন। বিশ্লেষণের মাত্রা এতই বহুধাবিস্তৃত যে তা নিয়ে কথা বলা রিস্কি। বদ্রিলারও এ বিষয়টি নিয়ে সচেতন ছিলেন। তিনি বলেন, আমি যা লিখতে যাচ্ছি তার খুব কম খুব কমই হয়তো বোঝা যাবে। কিন্তু সেটা আমার সমস্যা।
তারপরও বদ্রিলারের যেটুকু বোঝা যায় সেটুকু না বোঝা নিশ্চয়ই আমাদের সমস্যা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×