মোস্তফা সরয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ
গত কোরবানীর ঈদের দিন চ্যানেল আইতে মেড ইন বাংলাদেশ দেখাইতেছিল। বিভিন্ন বাসায় দাওয়াত খাইতে খাইতে দেখতেছিলাম সিনেমাটা। কিন্তু বিজ্ঞাপনের বাহারে মেড ইন বাংলাদেশকে মোটামুটি পাতাবাহারের মতো লাগতেছিল। তবে যা বোঝার বুঝে নিয়েছি। সিনেমাটার প্রথম প্রিমিয়ার শোর আগে মেলা শোরগোল হয়েছিল। আউলা বিজ্ঞাপন, সেন্সর বোর্ডের ছাড়পত্রের দেরী এইসব নিয়ে। ব্যাচেলর জ্বরের পর এই সিনেমা লোকে হলে, টিভিতে, ডিভিডিতে হুমড়ি খেয়ে পড়ে দেখবে সেটাই স্বাভাবিক। সেরকমই হয়েছে। কিন্তু ব্যাচেলরের মতো এইটার কোনো লঙ টার্ম ইমপ্যাক্ট খেয়াল করলাম না। কেন সেটা হলো? আর সিনেমাটার পুরোটাতে কি আছে এইটা জানতে ডিভিডিতে দেখলাম সিনেমাটা।
ব্লগে কেউ একজন লিখেছিলেন মেড ইন বাংলাদেশ নিয়ে। এখন খুঁজে পাচ্ছি না। ফলে তিনি এই সিনেমায় হলিউডের কোন সিনেমার প্রভাব আছে বলেছিলেন তার রেফারেন্সও দিতে পারছি না। পরে শুনলাম একটা হিন্দি সিনেমার প্রভাবও নাকি আছে। আমি দেখি নাই সিনেমা দুইটা। অতএব প্রভাব বিষয়ে আপাতত চুপ থাকছি।
গল্পের দুইভাগ।
একভাগে বেকার খোরশেদের বৌদি প্রেম। জানালা কাহিনী।
দ্বিতীয় অংশে জিম্মি ঘটনা।
দুইটা ভিন্ন নাটক। বারবার মনে হচ্ছিল তেলে জলে মিশ খাচ্ছে না। ডিভিডিতে ইন্টারন্যাশনাল ভার্সন দেখলাম। প্রথম অংশ পুরো ছেঁটে দেয়া হয়েছে। তবে কি বাঙ্গালকে বৌদির হাইকোর্ট দেখানোর জন্যই এই অনর্থক প্রথম অংশ?
দ্বিতীয় অংশটা জমজমাট। হেভি শিক্ষণীয়। বন্দুকের ক্ষমতা নিয়ে মাও তেকে ফুকো সবই কপচানোর উদ্যোগ আছে। শুধু ভাশুরের নাম নেয়া হয়নি। কত কাজের কথা বলা হয়েছে। ফারুকীকে আমার মনে হয়েছিল আরও আউলা। উনি যে এত শিক্ষণীয় ছবি করতে পারেন সেটা বুঝতে পারিনি। আর চিন্তা ভাবনাগুলাও মোটামুটি সিভিল সোসাইটি মার্কা। আনিসুল হক প্রবাহিত হইতে পারে।
বাকী থাকলো খোরশেদ আলমের দাবি দাওয়া। দেশপ্রেমিক সেনাবাহিনীর সমর্থনে এই তততাবধায়ক সরকার এসে খোরশেদ আলমের দাবি পূরণ করেছে। অনেকগুলাই।
মোস্তফা সরয়ার ফারুকী হলেন সিভিল সোসাইটির উইয়ার্ড ভার্সন। তার পক্ষে রাগী পরিচালকের ভঙ্গি সম্ভব বটে। লেকনি পুরা নেহি। আধুরা। থোড়া পাগলামি ছে বিজনেস জরুর হোতা হ্যায় লেকিন পাগলামি নেহি।
সরয়ার ফারুকীর সিভিলাইজেশন হয়ে গেছে। মানে সুশীলায়ন।
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি
মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।
অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।