এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও নেউল বাস করে একই জঙ্গলে ,
পরাক্রান্ত সিংহের চারণভূমিতে নাচে চিত্রা হরিণ
তোমার এমন বাসনা কেন, মুছে যাক তুমি ছাড়া সব?
ব্যাঘ্র ছাড়া বনভূমিতে অধিকার নাই কারো?
এসো, এবেলা দেখি দিনের শেষে রাত
কীভাবে মিলছে ভুলে সব সংঘাত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

