আজকে সকালে এটিএন বাংলায় শুনলাম, আনু মুহাম্মদকে মারধরের ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিস্ময় প্রকাশ করছেন। বিডি নিউজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়া জানানো হইছে, ওনারা ঘটনাটাকে দুঃখনজক বলছেন। (Click This Link)। স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় মনে হইতেছে উনি আনু মুহাম্মদকে পেটানোর আগে জানতেন না। ওনার কনসার্ন ছাড়াই পুলিশ জাতীয় কমিটির শান্তিপূর্ণ মিটিংয়ে হামলা করছে। এখন প্রশ্ন হইলো নির্দেশ কে দিছে? মন্ত্রণালয়ের ওপর তাইলে কে বাটপারি করতেছে?
কিছুদিন আগে জানা গেল, আইন মন্ত্রণালয়ের অগোচরে একজন উপদেষ্টা দুই বিচারককে বরখাস্ত করছিলেন। আজকের আমার দেশে সেই উপদেষ্টার সাক্ষর সম্বলিত নোটিশ ছাপা হইছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের কথা আর কালকের পুলিশের আচরণ থিকা বুঝা যায় পুলিশ সম্ভবত মন্ত্রণালয়ের বাইরে কারো কথায় এমন নৃশংস আক্রমণে লিপ্ত হইছিল।
প্রশ্ন হলো পুলিশকে কে হামলা করার নির্দেশ দিয়েছিলেন?
নাকি পুলিশ সরকারের বাইরে গিয়া স্বাধীন বাহিনী হিসাবে কাজ করতেছে?
কয়দিন আগে আজাদ প্রোডাক্টের একে আজাদকে যেমনে পুলিশ ধইরা নিয়া রিমান্ডে নিল তাতে তো স্পষ্ট হইলো যে, বাংলাদেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়া গেছে। এই দেশে পুলিশ যা ইচ্ছা করতে পারে। এফবিসিসিআই না থাকলে একে আজাদকে তারা হজম কইরা ফালাইতো। তাইলে এই দেশে যাদের এফবিসিসিআই নাই তাদের কী হবে?
বাংলাদেশের ইতিহাসের দুর্বলতম সরকারটি বর্তমানে দেশকে কোন দিকে নিয়া যাইতেছে তা নিয়া গুরুতর ভাবনার সময় আইসা গেছে। দুঃখ শুধু এইখানে যে, এই সরকারকে মানুষ কত না ভোট দিয়া আশা কইরা ক্ষমতায় আনছিল।
ছবি: প্রথম আলো থেকে চুরি করা।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।