somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই মেলা নিয়া বারোখানা টিপস : কাজে লাগলেও লাগতে পারে

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশে বই মেলায় যাইতেছি ১২/১৩ বছর ধইরা। যাইতে যাইতে কিছু জিনিশ খেয়াল করলাম। আগে খেয়াল করি নাই। এইবার নিজের জন্য কিছু নিয়ম চালু করছি অভিজ্ঞতা কাজে লাগিয়ে। সেইগুলা এইখানে শেয়ার করতেছি।
১. বই মেলায় বই কেনা লাভজনক। এমনিতে ১৫-২০% ছাড় পাওয়া গেলেও বই মেলায় ২৫-৩০% ছাড় পাওয়া যায়। অনেকে আছেন যাদের বই কেনার বাজেট থাকে। বাজেটটা বই মেলায় খরচ করা ভাল। আমার বই কেনার বাজেট থাকে না। বই দরকার লাগলে কিনতে হয়। ফলে, দরকারি বইয়ের লিস্ট তৈরির খাটনিটা কইরা মেলা থেকে বইগুলা কিনে ফেলবো বলে ভাবতেছি।
২. গত বছর বা তার আগের বছর মেলায় বের হওয়া কয়টা গুরুত্বপূর্ণ বই গত একবছর ধরে খুঁজতেছি। কিন্তু পাইতেছি না। কারণ, আমাদের এখানে বিপণন ব্যবস্থা খারাপ। দোকানগুলা সব বই পর্যাপ্ত পরিমাণে রাখে না। এমনকি বই শেষ হয়ে গেলে আনেও না। ফলে, মেলাতেই দরকারি বইগুলা পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৩. মেলার ডিসপ্লে ভাল। বই দেখতে সুবিধা বেশি। দরকারি বই সহজে চোখে পড়ে।
৪. আমি প্রায় প্রতিদিন মেলায় যাই। আমি প্লান করছি, প্রতিদিন কিছু কিছু বই কিনে দরকারি বইগুলা কেনা শেষ করবো। এজন্য সবার আগে প্রকাশকদের কাছ থেকে নতুন বইয়ের লিস্ট কালেক্ট করে। সেই অনুসারে কিনবো বইলা ভাবতেছি।
৫. যারা প্রতিদিন মেলায় যান না তাদের প্রতি আমার পরামর্শ হলো, ঘুরার জন্য গেলে শুক্রবার যাইতে পারেন। কিন্তু কেনার জন্য গেলে শুক্রবারের ভিড়ভাট্টার মধ্যে না যাওয়াই ভাল। প্রথমেই মেলায় একটা ঘুরান দিয়া দরকারি বই ও নতুন বইয়ের লিস্ট কালেক্ট করেন। দেন কোনো জরুরি বই বাদ পড়লে লিস্ট দেইখা সেই দোকানে গিয়া বই কালেক্ট করেন। যাদের শুক্রবার যাইতেই হবে তারা দুপুরটাকে বেছে নিতে পারেন। তবে ভীড়ের ঝক্কি কমাইতে আগেই টার্গেট ঠিক কইরা নিতে হবে।
৬. এমনিতে মানে শুক্রবার বাদে বই কেনার জন্য বিকালটা ভাল সময়। অবশ্য রাত আটটা থেকে নয়টা পর্যন্ত ভিড় কম থাকে। কেনাকাটা করে আরাম পাওয়া যায়।
৭. একসঙ্গে অনেক বই কিনতে হলে শক্ত কাপড়ের ব্যাগ নিয়া যাওয়া উচিত নইলে কাগজের ব্যাগ সহজে ছিঁড়ে যায়। বই নিয়া রাস্তা চলা মুশকিল হয়। বাসে ওঠা তো আরও সমস্যা।
৮. পত্রিকার বিজ্ঞাপন দেখে না বই মেলা সংক্রান্ত নিউজ দেখে বই কেনার সিদ্ধান্ত নিলে সমস্যা হয় আমার। আমি সাধারণত এইটা করি না। আমি কিনি মূলত লেখক ও বিষয় ধরে।
৯. বই মেলায় যারা রেগুলার যান তারা যেমন আমি প্রতিদিনের আড্ডায় পইড়া আর বই কিনতে পারি না। ফলে, আমার জন্য হাঁটতে হাঁটতে বই কিনতে কিনতে আড্ডা দেওয়া ভাল।
১০. ভিড় দেখলে অস্থির না হয়ে ভিড় কমার জন্য ওয়েট করা ভাল।
১১. যারা বই মেলার শেষ দিকে সব বই এলে বই কিনতে যাইতে চান, তাদের উচিত ২১ তারিখে মেলায় না গিয়া ২৩-২৮ তারিখে যাওয়া।
১২. আমাদের সমাজে জ্ঞানী ব্যক্তিরা ভাল কোনো বই পড়লে অন্যের কাছে সহজে বলেন না। অন্য কেউ জ্ঞানী হয়ে উঠুক এইটা জ্ঞানীরা চায় না। তাই আমাদের উচিত কোনো বই ভাল লাগলে অন্যকে সেইটা কথা বলা। এতে ভাল বই বেশি বেশি করে লেখা হবে।
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×