সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৭:১৩
নদী মরে যাচ্ছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জাতিসংঘের একটি গবেষণায় জানা গেল, দুনিয়ার বৃহত্তম 500 নদীর অর্ধেকটাই মারাত্মকভাবে দূষিত অথবা পানিশূন্য হয়ে পড়েছে। বড় নদীগুলোতে পানি কমছে আশঙ্কাজনক হারে। এটি মানুষ, প্রাণী ও পৃথিবীর ভবিষ্যতের সামনে এক ভয়াবহ ডেকে আনতে পারে। নীল নদ থেকে শুরু করে চীনের ইয়েলো নদী সব ব্যাপারেই এই আশঙ্কা। বলা হচ্ছে, নদীগুলো এমন চাপের মধ্যে আছে যে, যেকোনো সময় পানিপ্রবাহ শূন্য হয়ে যেতে পারে। আর তাতে পৃথিবী কবরস্থানে পরিণত হবে। নীলনদ ও পাকিস্তানের সিন্ধু নদের প্রবাহ সাগরের কাছাকাছি হলে পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে যায়। কলরাডো ও ইয়েলোসহ কিছুনদী সাগরে তেমন পানিপ্রবাহ নিয়ে পেঁৗছাতেই পারে না। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের রিও গ্রান্ডে ও জর্দান নদী খাতের অনেক অংশই শুষ্ক। বলা হচ্ছে, বাঁধ তৈরির কুফল বড় নদীখাতের এই দুর্দশার জন্য দায়ী। এটা একটা কারণ কিন্তু মানুষের বহু কাজের কুফল নদীর ওপর পড়েছে। এবং নদী মরে যাচ্ছে। আমি যে সোর্স থেকে খবরটি পেয়েছি সেই ব্রিটেনের ইন্ডেপেন্ডেন্ট পত্রিকার আজকের সংখ্যায় বাংলাদেশের নদীগুলোর কথা উল্লেখ করা হয়নি। ভারতের নদীসংযোগ প্রকল্প আমাদের দেশে কী প্রভাব ফেলতে পারে এ নিয়ে অনেক আলোচনা চলছে। টিপাইমুখ বাঁধ যে বাংলাদেশ ও উত্তরপূর্ব ভারতের একটি বড় অংশকে মরুভূমিতে পরিণত করবে এমন কথাও গবেষকদের বরাতে বলা হয়েছে। আমাদের অনেক নদী পানিশূণ্য, বড় নদীগুলোতে শুষ্ক মৌসুমে তেমন পানিই থাকে না। জাতিসংঘের প্র্রতিবেদন নিশ্চয়ই এক্ষেত্রে একটা বিশেষ উদাহরণ হিসাবে সামনে থাকলো। কিন্তু মরতে বসা নদীগুলোতে বাঁচাতে দেশে এবং দেশের বাইরে যে তৎপরতা চলছে তার সঙ্গে আমরা কীভাবে যুক্ত হতে পারি?
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন
মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন
সিনেমা-গান-খেলাধুলা
আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন
প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ওরা ভয়ংকর

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।