somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা বিতর্ক ও ব্রাত্য রাইসু 3

২২ শে মার্চ, ২০০৬ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষা বিষয়ে যে মন্তব্যগুলো এসেছে সেগুলোর মধ্যে প্রথম দিকে রসালো ও যুক্তিনিষ্টভাবে প্রশ্ন তুলেছেন সাঈয়্যিদ ইসমাইল কীব্রিয়াহ। তিনি যে বিতর্কতুলেছেন তা ইন্টারেস্টিং। একই সঙ্গে ভাষা বিষয়ক সাম্প্রতিক বিতর্কের একটা বিভ্রমেও তিনি পড়েছেন। কবিতার ক্ষেত্রে পরাণের গহীন ভিতর, শামসুর রাহমানের ... মাতোয়ালা রাইতে ইত্যাদি কবিতার ভাষা ডায়ালেক্ট থেকে এসেছে। তখন রাইসু ছিলেন না সত্য। আজকে যে নাগরিক ভাষার কথা উঠছে তা ডায়ালেক্ট বা ডায়ালেক্টজাত না। সৈয়দ শামসুক হক একটি সাক্ষাৎকারে বলেছিলেন ভাষা নিয়ে কোনো নতুন প্রস্তাবনা তার উদ্দেশ্য নয়। তিনি ডায়ালেক্টের সঙ্গে নাগরিক ভাষার মিশ্রনে একটি নিরীক্ষা করেছেন। এর বিস্তারিত বিবরণ পাবেন শান্তনু কায়সারের কাব্যনাটক বইয়ে। শুধু সৈয়দ শামসুল হক কেন, মনীষ ঘটকের বেশ কয়েকটা গল্প আমি পড়েছি যা পুরো পাবনা এলাকার আঞ্চলিক ভাষায় লেখা। এছাড়া সাহিত্যে বিশেষ করে গল্প-উপন্যাসে ডায়ালেক্ট মিশিয়ে ভাষা নির্মাণের প্রচেষ্ঠা বহুদিন ধরেই ছিল। মানিকের পদ্মানদীর মাঝির বর্ণনা খেয়াল করুন। ডায়লোগে আঞ্চলিক ভাষার ব্যবহার অনেক দিন আগে থেকেই ছিল। কিন্তু এখন রাইসু যে ভাষার কথা বলছেন। আমরা যে ভাষার কথা তুলছি সেটা কোনো অঞ্চলের ভাষার প্রতি পক্ষপাতদুষ্ট না। আমরা আরবান একটি ভাষারূপের প্রস্তাব দিচ্ছি। যে ভাষায় রাশভারি অধ্যাপক থেকে শুরু করে বাসের কন্ডাকটর পর্যন্ত কথা বলে। বাংলাদেশের সবাই বোঝে সে ভাষা। কিন্তু শিক্ষিত লোকেরা লিখতে গেলেই যে ভাষা আর কলমে আসে না। কীব্রিয়াহ সাহেব আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রশ্ন তুলেছেন, এই ভাষা উদ্যোগ সাম্প্রদায়িকতাপ্রসূত কিনা। আমি পূর্ব বাংলার ভাষা সংকলনটির উপর একটি আলোচনা লিখেছিলাম । লেখাটি লিটল ম্যাগাজিন লোকে প্রকাশিত হয়েছিল। সংকলনটিকে সাম্প্রদায়িক ইঙ্গিত ছিল বলে আমি তার বিরুদ্ধে জেহাদী স্বরে কথা বলেছিলাম। এখানে স্পষ্ট করে লিখে রাখা দরকার, পূর্ববাংলার ভাষার মুসলিম রূপের প্রতি আমার সমর্থন নেই। এ ধরনের উদ্যোগ শুধু আজকে নয় পাকিস্তান আমলেও নানা সময়ে এসেছে। সে উদ্যোগগুলো পালে হাওয়া পায়নি। এখনও পাবে না। কিন্তু প্রগতিশীলরা যেভাবে চলতি কথার আরবি ফারসি শব্দগুলো বাদ দিয়ে তৎসম, তদ্ভব উৎসের শব্দগুলো ব্যবহার করে নিজেদের ভাষাগত সাম্প্রদায়িকতার পরিচয় হাজির করেন সেটাও গ্রহণযোগ্য নয়। ঢাকাসহ আমাদের শহরগুলোতে ইতিমধ্যে একটি নাগরিক ভাষা আকার পেয়েছে। কিন্তু আমরা কেন সে ভাষায় লিখতে পারছি না?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৬ রাত ৩:৪৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×