somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যান্সার প্রতিরোধ ও হৃদরোগের ঝুঁকি কমাবে রঙিন আলু!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গোল আলু-১, গোল আলু-২, গোল আলু-৩ ও গোল আলু-৪। সাদা আলুর তুলনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গবেষকদের উদ্ভাবিত এ ৪ প্রজাতির রঙিন আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন ও ফেনোলিক কম্পাউন্ড। আছে অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা।



এ অ্যান্টি-অক্সিডেন্ট মানবদেহে মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। ভাতের বিকল্প হিসেবে নিয়মিত এসব প্রজাতির আলু খেলে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা যেমনি পূরণ হবে তেমনি হৃদরোগের ঝুঁকি কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, বয়ঃবৃদ্ধিজনিত বুদ্ধি হ্রাস রোধ এবং মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করবে, এমনটাই জানিয়েছেন গবেষকরা।



গবেষক সূত্র জানায়, ‘এ রঙিন আলুতে প্রচুর কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও মিনারেল রয়েছে। তবেত নেই কোনো ফ্যাট।’



গবেষক দলের প্রধান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ রহিম জানান, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিন্স-মেডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শ্যালি জ্যাংক্স ও অধ্যাপক ড. ফিল সাইমনের কাছ থেকে ২৮টি রঙিন গোল আলুর বীজ এ দেশে নিয়ে আসেন তিনি। এরপর বাকৃবি জার্মপ্ল¬াজম সেন্টারের মাঠ গবেষণাগারে ওই আলু নিয়ে বিস্তর গবেষণা শুরু করেন।



প্রায় ৪ বছর গবেষণা শেষে অধিক ফলন ও রোগবালাইমুক্ত ৪ প্রজাতির আলুর নতুন লাইন উদ্ভাবন করেন। এ কাজে তাকে সাহায্য করেন মাস্টার্স (এম.এস.) অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী ও পিএইচডি ফেলোরা।



উদ্ভাবিত এসব আলু নিয়ে আরও গবেষণার জন্য বর্তমানে একজন কৃষকের জমি ও বাকৃবি জার্মপ্ল¬াজম সেন্টারে গবেষণা চলছে বলে জানান তিনি।



রঙিন প্রজাতির এ আলুগুলো কেমন? জানতে চাইলে তিনি জানান,



‘গোল আলু-১ প্রজাতিটি দেখতে কালো ও ডিম্বাকৃতির। এর ভেতরের অংশ গাঢ় কালচে থেকে গোলাপি রঙের মাংসলযুক্ত। হেক্টরপ্রতি উৎপাদন ২০ থেকে ২৫ টন।



গোল আলু-২ প্রজাতিটি দেখতে লালচে হলুদ ও লম্বাটে। এর ভেতরের অংশের কেন্দ্র হলুদ রঙের এবং চারদিকে লাল রঙের রিংয়ের মতো আস্তরণ থাকে। উৎপাদন হেক্টরপ্রতি ২০ থেকে ৩০ টন।



গোল আলু-৩ প্রজাতিটি দেখতে হলুদ ডিম্বাকার। এর ভেতরের অংশ গাঢ় হলুদ বর্ণের। হেক্টরপ্রতি উৎপাদন ২৫ থেকে ৩০ টন।



গোল আলু-৪ প্রজাতিটি দেখতে কালো ও লম্বাটে। এর ভেতরের অংশ গোলাপি ও লালচে রঙের। হেক্টরপ্রতি উৎপাদন ১৮ থেকে ২২ টন।



বাংলাদেশের প্রায় সব এলাকাতেই এসব আলুর চাষ সম্ভব উল্লেখ করে ড. রহিম আরও জানান, প্রতিটি প্রজাতির বীজ নভেম্বর মাসে রোপন করলে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আলু সংগ্রহ করা যায়। এসব ফসলের জন্য উর্বর বেলে-দোআঁশ মাটি উত্তম। তবে এসব প্রজাতি জলাবদ্ধতা সহ্য করতে পারে না। কিন্তু মাঝেমধ্যে সেচ দিতে হয়।



রঙিন আলুর পুষ্টিগুণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘রঙিন আলুতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন ও ফেনোলিক কম্পাউন্ড থাকে, যার অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা রয়েছে। এছাড়া হলুদ রঙের আলুতে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড, বিটা ক্যারোটিন ও লুটেইন এবং বেগুনি রঙের আলুতে প্রচুর পরিমাণে ফ্লেভোনয়েড থাকে। এটিরও অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা রয়েছে। এ অ্যান্টি-অক্সিডেন্ট মানবদেহে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে।’



ড. রহিম জানান, এ উপাদানটি হৃদরোগের ঝুঁকি কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, বয়ঃবৃদ্ধিজনিত বুদ্ধি হ্রাস রোধ এবং মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।



গবেষক দল সূত্র জানায়, আলুর রঙ যত বেশি গাঢ় হয়, সেই আলুতে তত বেশি অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এছাড়া রঙিন আলুর মাংসল অংশের তুলনায় চামড়া বা খোসায় প্রায় ১০ গুণ অ্যান্টি-অক্সিডেন্ট বেশি থাকে। এর ফলে খোসাসহ রঙিন আলু খাওয়ার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত।



গবেষক দল প্রধান ড. রহিম বলেন, ‘উদ্ভাবিত এ রঙিন আলুতে ড্রাই ম্যাটার বা শুষ্ক পদার্থ বেশি থাকায় সহজেই কৃষক নিজ ঘরে অনেক দিন এটি সংরক্ষণ করতে পারবেন।’



বাকৃবি’র হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ রহিম আরও বলেন, ‘এখনো উদ্ভাবিত নতুন আলুর ৪টি জাতের রেজিস্ট্রেশন সরকারিভাবে পাওয়া হয়নি। রেজিস্ট্রেশন মিললে খুব শিগগিরই মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষকরা সহজেই এ আলুর চারা রোপণ করতে পারবেন।’
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×