somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্সেলোনা বানাম বাফুফে !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার লেখাটি হয়তো বার্সেলোনা সমর্থকদের ভাল নাও লাগতে পারে, তাই আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।।।


স্বপ্ন বিলাসী কাজী সালাউদ্দিন ফুটবলে স্বপ্ন ফেরি করছেন অনকেদিন ধরেই। কখনও কখনও স্বপ্ন সত্যিও হচ্ছে। তার একটি প্রকৃষ্ঠ উদাহরণ লিওনেল মেসিরা খেলে গেছেন ঢাকায়। বাফুফে সভাপতির উদ্যোগে দুই বিদেশি জাতীয় ফুটবল দল আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ২০১০ সালের সেপ্টেম্বরে ঢাকায় ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ খেলে গেছে আর্জেন্টিনা জাতীয় দল। ইতিহাস গড়া সেই ম্যাচে নাইজেরিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল লিওনেল মেসি, ডি মারিয়া, হিগুয়েন ও অ্যাগুয়েরোদের দল।
তারই ধারাবাহিকতায় এবার ঢাকায় আসতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা, সবকিছু ঠিক থাকলে এবছর আগস্ট মাসেই ঢাকা আসতে পারে স্প্যানিশ ক্লাবটি। যার জন্য ক্লাবটি বাফুফের কাছে দাবি করেছে মাত্র ৩ মিলিয়ন ইউরো বা ৩০ কোটি টাকা। ক্লাবটির জন্য এই টাকা যৎসামান্য হলেও আমাদের জন্য সেটি বিশাল /:)
এই শেষ নয়, খেলাটির আয়োজন করতে খরচ হতে পারে আরও ১০ কোটি টাকা। তাছাড়া বার্সেলোনাতো ঢাকায় কুতকুত খেলতে আসবেনা, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ভালো মানের দল দরকার। বাংলাদেশের কোন ক্লাব এমনকি খোদ জাতীয় দলও প্রতিদ্বন্দ্বিতার 'প' পর্যন্ত গড়তে পারবেনা। তাই ভালো মানের আরেকটা দল আনতে খরচ হইতে পারে আরও ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৫৫-৬০ কোটি টাকার দরকার।
তবুও আমি খুশি দেশে মেসি, জাভিদের মত খেলয়ারদের দেখতে পারব। কিন্তু মাত্র ১ টি ম্যাচের জন্য ৫৫-৬০ কোটি টাকা আমাদের মত গরিব দেশের খরচ করা আমার কাছে অযৌক্তিক মনে হয়। মাত্র ১ টি ম্যাচের জন্য যদি এই বিপুল পরিমান টাকা খরচ না করে বিদেশ থেকে ভাল মানের কোচ আনা হয় তবে কি সেটা দেশের ফুটবলের জন্য মঙ্গলজনক নয়?
এই রকম বাজেট যদি তৃনমূল পর্যায়ে ব্যয় করা হয় তবে কি দেশে মেসি, জাভি, ইনিয়েস্তা দের মত খেলয়ার তৈরি করা যাবেনা? দেশের ফুটবল কি ফিরে যাবার আশা করতে পারেনা সেই ৮০'র দশকে? বাফুফে কর্তাদের বলছি, আপানারা এই রকম বিলাসিতার স্বপ্ন না দেখে ফুটবলার তৈরিতে মনোযোগ দিলে কি দেশ মেসিদের মত ফুটবলার পেতনা?
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×