আমি এতদিন মনে করতাম, সরকার আর যাই করুক "আমার দেশ" পত্রিকাটি বন্ধ করা তাদের উচিৎ হয়নি। দেরিতে হলেও অবশেষে আমার ভুল ভাঙল। আমার দেশ যে সকল অপপ্রচার শুরু করেছিল এছাড়া সরকারের আর কোন উপায় ছিলোনা বলে এখন আমি মনে করি ।
একটু খেয়াল করুন আমার দেশ পত্রিকার শিরনামগুলিঃ
৯ ফেব্রুয়ারি আমার দেশের শিরোনাম ছিল- ‘শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি: গৃহযুদ্ধের উস্কানি’।
১৮ ফেব্রুয়ারি প্রধান শিরোনাম ছিল- ‘ভয়ঙ্কর ইসলামবিদ্বেষী ব্লগারচক্র’।
১৯ ফেব্রুয়ারি- ‘ব্লগারদের ইসলামবিদ্বেষী প্রচারণায় আলেমদের ক্ষোভ: নাস্তিকদের প্রতিরোধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা’।
২০ ফেব্রুয়ারি- ‘ব্লগে নাস্তিকতার নামে কুৎসিত অসভ্যতা’।
২১ ফেব্রুয়ারি- ‘শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির জন্য শাস্তি : রাসুল (সা.) অবমাননাকারীদের বাহবা!’।
২২ ফেব্রুয়ারি- ‘ধর্ম ও আদালত অবমাননা করছে ব্লগারচক্র’।
২৫ ফেব্রুয়ারি- ‘পুলিশের নির্বিচারে আলেম হত্যা: স্বতঃস্ফূর্ত হরতাল’।
২৩ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ হয়- ‘রাসুল (সা.) অবমাননার প্রতিবাদে গণবিস্ফোরণ: গাইবান্ধায় নিহত ৩ সিলেটে ১ ঝিনাইদহে ১ সারাদেশে আহত ৪ হাজার’।
সাধারণ জনগণকে তারা কিভাবে উস্কে দিয়েছিল তাদের নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য। সুকৌশলে আমাদের আবেগ নিয়ে খেলা করছে আমার দেশ পত্রিকা।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, আজকের এই বাংলাদেশের বিশৃঙ্খল অবস্থার জন্য অনেকটাই দায়ী এই আমারদেশ পত্রিকা।
আরও বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।
**আমার এই লেখাটি পরে দয়া করে আপনারা আমাকে বিশেষ কোন গোত্র বা গুষ্টির লোক ভেবে ভুল করবেননা। লেখাটি সম্পূর্ণই আমার নিজস্ব মতামত। কাউকে আক্রমন করার কোন ইচ্ছে আমার নেই**

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


