somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সেনা সদস্য ও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী

২৫ শে জুন, ২০১২ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভুমিদস্যু কালু ঘোষ ও মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেট প্রধান রংলাল এর বাহিনীর ভয়ে বাড়ী-ঘর থেকে বিতাড়িত হয়ে পরিবার পরিজন নিয়ে আপনাদের সামনে আত্মাহুতি দিতে এসেছি। আপনাদের মাধ্যমে মানণীয় প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে আমার প্রশ্ন একজন মুক্তিযোদ্ধার কি পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার নাই ?

মানণীয় স্বরাষ্ট্র মন্ত্রী আমার মৃত্যুর জন্য রাজপাড়া থানার ওসি,এসআই শামীম, কালু ঘোষ ও রংলাল দায়ী।

আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও (অবঃ) সেনা সদস্য। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে পাকিস্থান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে দেশ স্বাধীন করি। শত্র“র বন্দুকের গুলি আমাকে রনাঙ্গণ থেকে পিছু হটাতে পারেনি। কিন্তু স্বাধীন বাংলাদেশে সন্ত্রাসী অসীম কুমার ওরফে কালু ঘোষ ও মাদক ব্যবসায়ী রংলাল এর বাহিনীর বন্দুকের গুলি আমাকে তাড়া করছে। কালু ঘোষ ও মাদক ব্যবসায়ী রংলাল আমার বাড়ী ঘর দখল করে নিচ্ছে।

প্রতিদিন কালু ঘোষ ও মাদক ব্যবসায়ী রংলাল জোর করে আমার সম্পত্তিতে বালু ফেলছে। গত ০৯-০৬-১২ কালু ঘোষ ও মাদক ব্যবসায়ী রংলাল অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার সম্পত্তি দখল করিতে আসে আমি বাধা দিলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

আমি রাজপাড়া থানায় এসে জিডি করে{জিডি নং৪৮২} ঘটনাটি ওসি কে জানাইলে তিনি আমার কাছে ৫০০০০০/=টাকা দাবী করেন। ওসিকে আমি আমার পরিচয় দিলে তিনি বলেন তোর মতো কতো মুক্তিযোদ্ধা আমি দেখেছি। তুই কিসের মুক্তিযোদ্ধা? তুই একটা ভুয়া মুক্তিযোদ্ধা। তোদের মতো মুক্তিযোদ্ধাদের কারনে দেশের অবস্থা খারাপ।

রাজপাড়া থানা পুলিশের সাহায্য না পেয়ে পুলিশ কমিশনারের কাছে বিষয়টি অবগত করিলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নিতে রাজপাড়া থানার ওসিকে বলেন। রাজপাড়া থানার এস আই শামীম ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট বন্ধের বিনিময়ে ৩ কাঠা জমি দাবী করে। এস আই শামীম কোন ব্যবস্থা না নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। কালু ঘোষ ও মাদক ব্যবসায়ী রংলাল এর বাহিনী আমার সম্পত্তিতে বালু ভরাট অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে। প্রতি রাতেই কালু ঘোষ ও মাদক ব্যবসায়ী রংলাল এর বাহিনী আমার বাড়ীতে গিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

২৪-০৬-১২ ইং তারিখে রংলালের বাহিনী আমাকে আক্রমন করে আমি রাজপাড়া থানার ওসিকে বিষয়টি ফোনে অবগত করলে তিনি আমাকে আকাশে গিয়ে আশ্রয় নিতে বলেন। তিনি আমাকে সন্ধ্যায় প্রমানাদি থানায় যেতে বলেন, আমি আদালতের বিচারাধীন মামলার কাগজপত্র দেখালে তিনি বললেন ও সব ভুয়া। তিনিই মামলার রায় ঘোষনা করে আমাকে থানা থেকে বের করে দিলেন।

কালু ঘোষ ও মাদক ব্যবসায়ী রংলাল এর মেরে ফেলার হুমকির ভয়ে এবং প্রজাতন্ত্রের কর্মচারী ওসি কতৃক অপমানের প্রতিবাদে স্ত্রী-সন্তান নিয়ে আত্মাহুতি দিতে চাই।



মোঃ আমিনুল ইসলাম
বাগান পাড়া(খ্রীষ্টান পাড়া)
রাজপাড়া,রাজশাহী
০১৮৩১৫৭৫৮৭২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×