খোলা চিঠি
বরাবর,
প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার।
বিষয়ঃ পেট্রোল বোমায় পুড়তে চাই।
সম্মান না জানিয়েই শুরু করলাম তাই ক্ষমা আবেদন করছি। আমাকে ও দেশের সবাই কে ক্ষমা করবেন। আশা করি ভালই আছেন রাজনৈতিক সহিংসতার মধ্যে দিয়ে।
পর সমাচর এইযে আমরা দেশবাসী সিদ্ধান্ত গ্রহন করেছি আমরা সবাই একত্রে পেট্রোল বোমায় পুড়ে মরবো।
প্রতিদিন আমাদের মধ্যে থেকে অনেকেই পেট্রোল বোমায় মারা যাচ্ছে, আমরা জানি তারা আর আমাদের সাথে পুড়তে পারবেনা, এজন্যে আমরা গভীর শোক প্রকাশ করছি।
যেহেতু গোটা দেশ পুড়তে চাই তাই আপনাকে স্মরণ করলাম কারন আপনি আমাদের একমাত্র অভিভাবক। আপনাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত গ্রহন করতে পারিনা আমরা।
প্রতিদিন দেশের সবাইকেই বের হতে হয় পড়ালেখা ও জীবিকার উদ্দেশ্যে। বুকে ভয় নিয়েই পথ চলতে হয় আমাদের। এই বুঝি পুড়ে গেলাম। না এভাবে আর পুড়তে চাইনা আমরা।
আমাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিন আর না হলে গোটা বাংলাকে জ্বালিয়ে দিন আমরা রক্ত দিতে জানি। আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন একাত্তরের ত্রিশ লাখ মানুষ যাদেরকে আমরা আজও স্মরণ করি।
অতএব আপনার নিকট আমাদের আকুল আবেদন আমাদেরকে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিন আর না হয় পেট্রোল বোমায় পুড়ে মরার জন্য অনুমতি দিন।
দেশবাসীর পক্ষ থেকে
মাহবুব
বাংলাদেশ।

ফটোঃ বিডিনিউজ২৪ডটকম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

