প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেশের অবস্থা জানার জন্য টিভি দেখি। যদি দেখি ঢাকার অবস্থা বেশি খারাফ তাহলে আর বাইরে যায়না। ফোনেই সব কাজ সারি।
কিন্তু কাল থেকে তো আর কিছুই দেখতে পারব না। কারন সহিংসতা দমনে সরকারের সঙ্গে টিভি মালিকদের সমাঝোতা হয়েছে। অবরোধ-হরতাল কর্মসূচির সহিংসতার খবর প্রচার থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে টেলিভিশন মালিকরা-কর্মকর্তারা।
প্রতিদিন মানুষ চিকেন ফ্রাই হচ্ছে সংবাদ দেখে যাবার পরও। আর না দেখে যাবার পর কি হবে বলতে পারছি না আমি। হয়তো আরও খারাফ কিছু হবে। প্রতিদিন স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে হাজারো মানুষের।
রাস্তায় বিএনপি রা দেখলে ভাবে আমরা আওয়ামি লীগ অন্য দিকে আওয়ামি লীগ ভাবে বিএনপি।
প্রশাসনের কথা বাদ দিলাম, তাদের এক প্রকার দালালই বলা চলে ।
আমরা কি এভাবে পুড়তেই থাকব?
"মানুষকে চিকেন ফ্রাই এর সাথে তুলনা করার জন্য আমি দুঃখিত"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

